মঙ্গলবার , ২০ জানুয়ারি ২০২৬ | ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা English
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি বিশ্ব
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. ঈদুল ফিতর
  8. ক্রিকেট
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. দুর্ঘটনা
  12. ফুটবল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. রাজনীতি

তারেক রহমানের সঙ্গে রাশিয়াসহ ৪ দেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রতিবেদক
The Daily World News
জানুয়ারি ২০, ২০২৬ ১১:২৯ পূর্বাহ্ণ   প্রিন্ট সংস্করণ

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৬, ০৪:১২ পিএম

‎তারেক রহমানের সঙ্গে রাশিয়াসহ ৪ দেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাশিয়া ও বাংলাদেশে নিযুক্ত নর্ডিক অঞ্চলের রাষ্ট্রদূতরা।

আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) বিএনপির গুলশান কার্যালয়ে পৃথক পৃথক এসব সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এতে অংশ নেন নর্ডিক অঞ্চলের সুইডেন, ডেনমার্ক ও নরওয়ের তিন রাষ্ট্রদূত। এছাড়াও, বৈঠক করেন রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন।

সাক্ষাতকালে রাষ্ট্রদূতরা খালেদা জিয়ার মৃত্যুতে শোক ও সমবেদনা জানান। একইসাথে স্বার্থ সংশ্লিষ্ট বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয় সভায়। পাশাপাশি, আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনের পরিবেশ ও দেশের নিরাপত্তাসহ বিভিন্ন দিক নিয়ে কথা হয়। এসময় আগামীর বাংলাদেশ নিয়ে বিএনপির পরিকল্পনা তুলে ধরেন তারেক রহমান।

সর্বশেষ - সারাদেশ