সোমবার , ১১ আগস্ট ২০২৫ | ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা English
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি বিশ্ব
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. ঈদুল ফিতর
  8. ক্রিকেট
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. দুর্ঘটনা
  12. ফুটবল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. রাজনীতি

চানখারপুলে ৬ হত্যা: ৮ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে সাক্ষ্য শুরু আজ

প্রতিবেদক

আগস্ট ১১, ২০২৫ ৫:৪৭ পূর্বাহ্ণ   প্রিন্ট সংস্করণ

চানখারপুলে ৬ হত্যা: ৮ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে সাক্ষ্য শুরু আজ

‎জাতীয় | 11th August, 2025 9:46 am

‎জুলাই-আগস্ট আন্দোলনে রাজধানীর চানখারপুলে শিক্ষার্থী আনাসসহ ছয় জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ আট পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হবে আজ। চার আসামিকে ইতোমধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

রোববার (১০ আগস্ট), বিচারপতি মো. গোলাম মোর্তজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ এ মামলার সূচনা বক্তব্য ও সাক্ষ্যগ্রহণ শুরু হওয়ার কথা ছিল। তবে তা একদিন পিছিয়ে দিয়েছে ট্রাইব্যুনাল।

এর আগে, গতকাল এই মামলায় গ্রেফতার চার আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তারা হলেন- শাহবাগ থানার বরখাস্ত পরিদর্শক আরশাদ এবং তিন কনস্টেবল সুজন, ইমাজ হোসেন ইমন ও নাসিরুল। সাবেক ডিএমপি কমিশনারসহ অপর চার আসামি এখনও পলাতক রয়েছেন।
‎মামলার পলাতক চার আসামিকে ট্রাইব্যুনালে হাজির হতে গত ৩ জুন পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেয়া হয়।ওই চার আসামি হলেন- ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ্ আলম মো. আখতারুল ইসলাম, রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

ইফতারে সুস্বাদু লেবুর শরবত

নির্বাচনকে কেন্দ্র করে অস্থিতিশীলতার ঝুঁকি— টিআইবি’র সতর্কবার্তা

গত দেড় দশকে হিসাব কারচুপিতেই বিপুল অর্থ পাচার ও লুটপাট হয়েছে: পররাষ্ট্র উপদেষ্টা

তারেক রহমান পারস্পরিক শ্রদ্ধা ও ইতিবাচক রাজনীতির সূচনা করেছেন: সারজিস

বান্দরবানে সেনা অভিযানে কেএনএ কমান্ডারসহ নিহত ২

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের পোশাক সংক্রান্ত নির্দেশনা প্রত্যাহার

রায়েরবাজারে ৭১’র শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ডাকসু নেতাদের

জিম্মিদের উদ্ধারে ‘মধ্যস্থতাকারী’দের সঙ্গে যোগাযোগ রাখছে বাংলাদেশ

হলি আর্টিজান ট্র্যাজেডির নয় বছর আজ

নাজমুল ইসলামকে বিসিবির নোটিশ, পদত্যাগের দাবিতে অনড় ক্রিকেটাররা