বৃহস্পতিবার , ১৫ জানুয়ারি ২০২৬ | ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা English
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি বিশ্ব
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. ঈদুল ফিতর
  8. ক্রিকেট
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. দুর্ঘটনা
  12. ফুটবল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. রাজনীতি

ইন্টারনেট বন্ধ করে গণহত্যা: জয়-পলকের আইনজীবীর শুনানি আজ

প্রতিবেদক
The Daily World News
জানুয়ারি ১৫, ২০২৬ ৬:১১ পূর্বাহ্ণ   প্রিন্ট সংস্করণ

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৬, ১১:০৮ এএম

ইন্টারনেট বন্ধ করে গণহত্যা: জয়-পলকের আইনজীবীর শুনানি আজ

‎ইন্টারনেট বন্ধ করে গণহত্যার মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুত্র সাবেক তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের পক্ষে আজ শুনানি করবেন তাদের আইনজীবীরা।

‎বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ এই শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এর আগে শুনানি করে প্রসিকিউশন। সেদিন তৎকালীন সরকারের সরাসরি নির্দেশেই ইন্টারনেট ও সামাজিক মাধ্যম বন্ধ করা হয় বলে ট্রাইব্যুনালকে জানায় প্রসিকিউশন। তাদের দাবি, বিদেশে অবস্থানরত সজীব ওয়াজেদ জয় এসব কর্মকাণ্ডের নীলনকশা তৈরি করেছিলেন এবং বাস্তবায়নে মুখ্য ভূমিকা পালন করেন জুনাইদ আহমেদ পলক।

এদিকে, জুলাই গণঅভ্যুত্থানে আশুলিয়ায় ছয়জনকে হত্যা ও মরদেহ পোড়ানোর মামলায় আজ দ্বিতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপন হওয়ার কথা রয়েছে। এই দুই মামলায় ৯ আসামিকে সকালে আনা হয় ট্রাইব্যুনালে।

‎এছাড়া, মানবতাবিরোধী অপরাধের আরও ৪ মামলায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সাবেক মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম, কক্সবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আবদুর রহমান বদিসহ ১৮ জনকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। এসব মামলায় তদন্ত প্রতিবেদন দাখিল করতে সময় চাইতে পারে প্রসিকিউশন।

সর্বশেষ - সারাদেশ