মঙ্গলবার , ৩১ মার্চ ২০২৬ | ২০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা English
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি বিশ্ব
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. ঈদুল ফিতর
  8. ক্রিকেট
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. দুর্ঘটনা
  12. ফুটবল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. রাজনীতি

স্কুল পর্যায়ে অনলাইন-অফলাইন সমন্বয়ে ক্লাস নেয়ার চিন্তা করা হচ্ছে: শিক্ষামন্ত্রী

প্রতিবেদক
The Daily World News
মার্চ ৩১, ২০২৬ ৭:৫৬ পূর্বাহ্ণ   প্রিন্ট সংস্করণ

প্রকাশ: ৩১ মার্চ ২০২৬, ১২:৪২ পিএম

জ্বলানি সংকটের কারণে স্কুল পর্যায়ে অনলাইন-অফলাইনের সমন্বয়ে ক্লাস  নেয়ার চিন্তা করছে শিক্ষা মন্ত্রণালয়।  বৃহস্পতিবার (২ এপ্রিল) মন্ত্রিপরিষদে এ প্রস্তাব উত্থাপন করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন।

মঙ্গলবার (৩১ মার্চ) সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে আলোচনা শেষে মন্ত্রী একথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, রমজানসহ নানা কারণে পাঠদান ঘাটতি পোষাতে শনিবারও স্কুল খোলা রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে জ্বালানি  সংকট, যানজট এবং হামের প্রাদুর্ভাবের কথাও বিবেচনায় রেখেছে সরকার। সবদিক বিবেচনায় রেখে এবং শিক্ষক শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে অনলাইনে ক্লাস নেয়ার বিষয়টি গুরুত্ব পাচ্ছে।

তিনি বলেন, একটি জরিপে দেখা গেছে, প্রায় ৫৫ শতাংশ শিক্ষার্থী ও অভিভাবক আংশিক অনলাইন শিক্ষার পক্ষে মত দিয়েছেন। তবে সম্পূর্ণ অনলাইন শিক্ষা চালু করা হলে শিক্ষার্থীরা সামাজিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে—এ বিষয়টিও গুরুত্ব সহকারে বিবেচনা করছে সরকার।

প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী তারা কাজ করছেন জানিয়ে তিনি বলেন, আগামী বৃহস্পতিবারের মন্ত্রিসভা বৈঠকে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হবে এবং সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

শিক্ষামন্ত্রী বলেন, প্রাথমিকভাবে স্কুল পর্যায়ে এ পদ্ধতি চালুর বিষয়ে বেশি গুরুত্ব দেওয়া হলেও কলেজ পর্যায়েও তা প্রযোজ্য হতে পারে কী না, সে বিষয়েও আলোচনা চলছে। তবে বিশ্ববিদ্যালয় পর্যায়ে আপাতত ভিন্ন ব্যবস্থাপনা থাকতে পারে বলে ইঙ্গিত দেন তিনি।

  1. তিনি বলেন, বিশেষ করে মহানগরীগুলোতে ট্রাফিক জট, জ্বালানি সংকট এবং আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাব মোকাবিলায় বিকল্প ব্যবস্থাও ভাবা হচ্ছে। এর মধ্যে শিক্ষার্থীদের জন্য বাস সার্ভিস চালু, বৈদ্যুতিক বাস, মেট্রো ও সৌরশক্তিচালিত পরিবহন ব্যবস্থার বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

নৌবাহিনী প্রধানের সঙ্গে মালদ্বীপের সেনাপ্রধানের সাক্ষাৎ

ঢাকায় জাতিসংঘের মানবাধিকারবিষয়ক মিশন স্থাপনে সমঝোতা স্মারকের খসড়া অনুমোদন

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল গ্রেপ্তার

শিল্প-সংস্কৃতির রাজনীতিকরণ কখনোই সভ্য সমাজের পরিচায়ক নয়: প্রধানমন্ত্রী

ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত অস্ত্র ছাড়বে না হামাস

ঈদ ঘিরে ইসলামপুরে পাইকারদের ভিড়, বেড়েছে কাপড়ের দাম

যুদ্ধবিমান বিধ্বস্ত: চিকিৎসাধীন আরও এক শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৩২ ‎

ঢাকায় যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হচ্ছেন ব্রেন্ট ক্রিসটেনসেন ‎

আগামীকাল বছরের প্রথম বলয়গ্রাস সূর্যগ্রহণ

নিয়োগ দেবে ওয়ালটন, থাকছে না বয়সসীমা