মঙ্গলবার , ১৭ ফেব্রুয়ারি ২০২৬ | ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা English
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি বিশ্ব
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. ঈদুল ফিতর
  8. ক্রিকেট
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. দুর্ঘটনা
  12. ফুটবল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. রাজনীতি

শপথ নিলেন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা

প্রতিবেদক
The Daily World News
ফেব্রুয়ারি ১৭, ২০২৬ ৮:২১ পূর্বাহ্ণ   প্রিন্ট সংস্করণ

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৭ এএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে জয়ী প্রার্থীরা শপথ গ্রহণ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১১টার দিকে  জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে তারা শপথ নিয়েছেন।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন নব নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ করান। সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা শপথ অনুষ্ঠান পরিচালনা করেন।

শপথ অনুষ্ঠান উপলক্ষ্যে সকাল ৯টার পর থেকেই নির্বাচিত সংসদ সদস্যদের সংসদ ভবনে ঢুকতে দেখা গেছে। অন্যদিকে, সংসদ ভবনের সামনে উৎসুক মানুষের ভিড় দেখা গেছে।

এদিকে, সংসদ সদস্যরা শপথ নেওয়ার পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথগ্রহণের কথা নিয়েও আলোচনা চলছিল।

তবে সংবিধানের রেফারেন্স টেনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথগ্রহণ করবেন না বিএনপির নির্বাচিত জনপ্রতিনিধিরা।

শপথ অনুষ্ঠান উপলক্ষ্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে তার স্ত্রী জুবাইদা রহমান, মেয়ে জায়মা রহমানও সঙ্গে আসেন।

গত ১২ ফেব্রুয়ারি ২৯৯টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ২৯৭টির ফলাফল প্রকাশ করেছে ইসি। তার মধ্যে বিএনপি ও তার শরিকরা ২১২টি, জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ৭৭টি আসনে জয় পায়।

বিএনপি ও তাদের শরিক দলের নেতারা সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পরই দ্বিতীয় ধাপে ১১ দলীয় জোটের বিজয়ীরা শপথ নেবেন। এ উপলক্ষ্যে তাদেরকে সংসদ ভবনে ঢুকতে দেখা গেছে। ইতোমধ্যে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এসেছেন।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত