শনিবার , ২৩ মার্চ ২০২৪ | ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা English
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি বিশ্ব
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. ঈদুল ফিতর
  8. ক্রিকেট
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. দুর্ঘটনা
  12. ফুটবল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. রাজনীতি

বাংলাদেশে জাস্টিন ট্রুডোর জন্মসনদ

প্রতিবেদক

মার্চ ২৩, ২০২৪ ৬:৪৫ পূর্বাহ্ণ   প্রিন্ট সংস্করণ

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর নামে ভুয়া জন্মসনদের ঘটনায় পাবনার সুজানগর উপজেলায় আহম্মদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ও ইউপি সচিবকে পাবনা জেলা প্রশাসন থেকে শোকজ করা হয়েছে। শুক্রবার (২২ মার্চ) রাতে শোকজ নোটিস পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন আহম্মদপুর ইউপি সচিব আওলাদ হাসান।

এর আগে রেজিস্ট্রার জেনারেলের নির্দেশ পাওয়ার পর বৃহস্পতিবার পাবনা জেলা প্রশাসক এক সদস্যের তদন্ত কমিটি গঠন করেন। স্থানীয় সরকার বিভাগ পাবনার উপ-পরিচালক সাইফুর রহমানকে তদন্তভার দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সুজানগর উপজেলার আহম্মদপুর ইউনিয়ন থেকে ট্রুডোর নামে ইস্যু করা হয় ভুয়া জন্মনিবন্ধন সনদ। ঘটনাটি জানাজানি হলে তা টক অব দ্যা কান্ট্রিতে পরিণত হয়। এ ঘটনায় সরকারের রেজিস্ট্রেশন জেনারেলের কার্যালয় থেকে জেলা প্রশাসনকে তদন্ত কমিটি করে ৫ কার্যদিবসের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়। বৃহস্পতিবার (২১ মার্চ) সকাল পর্যন্ত সার্ভারে জন্মসনদটি ছিল। বিষয়টি জানাজানির পর বৃহস্পতিবার দুপুর থেকে সার্ভারে জন্মসনদটি আর পাওয়া যায়নি।

ইউনিয়ন পরিষদের দেওয়া জন্মসনদে দেখা গেছে, জন্মসনদটি ইস্যু করার তারিখ দেখানো হয়েছে ২০০৭ সালের ১ জানুয়ারি। যেখানে নিবন্ধিত ব্যক্তির নাম হিসেবে রয়েছে জাস্টিন ট্রুডো, পিতা পিয়েরে ট্রুডো, মাতা মার্গারেট ট্রুডো। জন্ম তারিখ রয়েছে ২৫ ডিসেম্বর, ১৯৭১। জন্ম সনদের রেজিস্ট্রেশন নম্বর দেওয়া হয়েছে ১৯৭১৭৬১৮৩১৭০৩৫৫০৯।

জানা গেছে, আহম্মদপুর ইউনিয়ন পরিষদ থেকে যে জন্মনিবন্ধন সনদ দেওয়া হয়েছে তাতে দেখা গেছে, নাম জাস্টিন ট্রুডো, পিতা- পিয়েরে ট্রুডো, মাতা- মার্গারেট ট্রডো। তিনি কানাডার বর্তমান প্রধানমন্ত্রী। এই প্রধানমন্ত্রীকেই জন্মসূত্রে নাগরিক হিসেবে জন্মনিবন্ধন সনদ দেওয়া হয়েছে আহম্মদপুর ইউনিয়ন পরিষদ থেকে।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

ইন্টারনেট বন্ধ করে গণহত্যা: জয়-পলকের আইনজীবীর শুনানি আজ

ফ্রিল্যান্সারের তিন কোটি টাকা লোপাট, ডিবির ৭ সদস্য সাময়িক বরখাস্ত

ইফতার পার্টি না করে মানুষের পাশে দাঁড়ানোর অনুরোধ প্রধানমন্ত্রীর

নির্বাচনকে কেন্দ্র করে অস্থিতিশীলতার ঝুঁকি— টিআইবি’র সতর্কবার্তা

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

যেভাবে সম্পূর্ণ ভিন্নরকম একটি শাসনব্যবস্থায় চলে ইরান

বান্দরবানে সেনা অভিযানে কেএনএ কমান্ডারসহ নিহত ২

প্রধান উপদেষ্টাকে ডক্টরেট ডিগ্রি প্রদান মালয়েশিয়ার কেবাংসান ইউনিভার্সিটির

সাবেক সচিবের মেয়ে চুরি করেছে ৮০০ মোবাইল, ডাক্তার সাজতে গিয়ে ধরা

গাজায় রোডসাইড বোমা বিস্ফোরণে ইসরায়েলি ডিফেন্স ফোর্সেসের ৫ সেনা নিহত