শনিবার , ১৪ ফেব্রুয়ারি ২০২৬ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা English
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি বিশ্ব
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. ঈদুল ফিতর
  8. ক্রিকেট
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. দুর্ঘটনা
  12. ফুটবল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. রাজনীতি

নির্বাচিত সংসদ সদস্যরা দুই বিষয়ে শপথ নেবেন: আলী রীয়াজ

প্রতিবেদক
The Daily World News
ফেব্রুয়ারি ১৪, ২০২৬ ৯:০৫ পূর্বাহ্ণ   প্রিন্ট সংস্করণ

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৫ পিএম

নির্বাচিত সংসদ সদস্যরা দুই বিষয়ে শপথ নেবেন। একটি জাতীয় সংসদ ও অন্যটি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী রীয়াজ।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

আলী রীয়াজ বলেন, সংস্কারের পক্ষে গণরায় এসেছে। এটা জুলাইয়ের স্বীকৃতি। ১৬ বছরের অনাচারের বিরুদ্ধে জনআকাঙ্ক্ষার প্রকাশ। রাজনৈতিক দলগুলোর আন্তরিকতা ও কমিটমেন্ট থাকলে জুলাই সনদ বাস্তবায়ন সম্ভব বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, আলাপ-আলোচনা ও ঐক্য বজায় রেখে সবার উচিত সনদ বাস্তবায়ন। অনেকে শুধু গণভোটে ভোট দিয়েছেন বলে সংসদ নির্বাচনের চেয়ে এক ভাগ ভোট বেশি পড়ে গণভোটে।

আলী রীয়াজ বলেন, অধিকাংশ মানুষ আর পুরানো ব্যবস্থায় ফেরত যেতে চায় না, একারণেই গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত হয়েছে। সংস্কার এগিয়ে নিতে হবে রাজনৈতিক দলগুলোকে। অঙ্গীকার অনুযায়ী দলগুলো কাজ করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এদিকে, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ১৬ বা ১৭ ফেব্রুয়ারি নতুন এমপিদের শপথ পাঠ অনুষ্ঠান হবে।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলায় সাইফুলসহ ১৬ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

বাড়লো স্বর্ণের দাম, আজ থেকে কার্যকর

এবার দুদকের মামলায় গ্রেফতার দেখানো হলো সাংবাদিক আনিস আলমগীরকে

রাশিয়া থেকে জ্বালানি তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি চেয়েছে বাংলাদেশ

আগামীকাল বছরের প্রথম বলয়গ্রাস সূর্যগ্রহণ

আজ ৫৪ জেলায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলা: বিচার শুরুর আদেশ

কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, ফায়ার সার্ভিসের ৩ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

বাংলাদেশের ওপর ২০ শতাংশ শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের

রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যাকাণ্ডে গ্রেফতার ৫