শনিবার , ১৯ জুলাই ২০২৫ | ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা English
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি বিশ্ব
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. ঈদুল ফিতর
  8. ক্রিকেট
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. দুর্ঘটনা
  12. ফুটবল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. রাজনীতি

দলে দলে সমাবেশস্থলে যাচ্ছেন জামায়াত নেতাকর্মীরা

প্রতিবেদক

জুলাই ১৯, ২০২৫ ৭:১৬ পূর্বাহ্ণ   প্রিন্ট সংস্করণ

জাতীয় | 19th July, 2025 8:37 am

আজ সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ করতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সমাবেশ সফল করার লক্ষ্যে এরইমধ্যে ব্যাপক প্রস্তুতি নিয়েছে দলটি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা ঢাকায় এসে সমাবেশস্থলে জড়ো হচ্ছেন।
শনিবার (১৯ জুলাই) সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান ও এর আশপাশে নেতাকর্মীদের উপস্থিত দেখা গেছে।
‎সরেজমিন ঘুরে দেখা যায়, বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে যোগ দিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকা আসছেন নেতাকর্মী ও সমর্থকরা। রাজধানীর শাহবাগ, কাকরাইল, মৎসভবন টিএসসি ও দোয়েল চত্বর এলাকায় দলটির নেতাকর্মীদের উপস্থিতি দেখা গেছে।

‎ছোট ছোট গ্রুপ করে সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করতে দেখা যায়। কারো হাতে দাঁড়িপাল্লা প্রতীকও ছিল। আগত অধিকাংশ নেতাকর্মীদের গায়ে পাঞ্জাবি থাকলেও কারো কারো গায়ে সাদা গেঞ্জি পড়তে দেখা গেছে। গেঞ্জিতে লেখা রয়েছে, ‘তারুণ্যের প্রথম ভোট, চাঁদাবাজের বিপক্ষে হোক’, ‘দাঁড়িপাল্লা ভোট দিন’।
জানা গেছে, সমাবেশে নেতাকর্মীদের আনতে তিন জোড়া বিশেষ ট্রেন ভাড়া করেছে দলটি। এসব ট্রেন একবার করে চলবে রাজশাহী-ঢাকা-রাজশাহী, সিরাজগঞ্জ-ঢাকা-সিরাজগঞ্জ এবং ময়মনসিংহ-ঢাকা-ময়মনসিংহ রুটে।

আরও জানা গেছে, আজ সকাল ১০টা থেকে কুরআন পাঠ হবে। এতে হামদ ও নাত পরিবেশন করা হবে। মূল অনুষ্ঠান শুরু হবে দুপুর ২টায়।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

হিজাব পরা প্রধানমন্ত্রী নিয়ে মন্তব্যে তীব্র বাগযুদ্ধ, মুখোমুখি ওয়াইসি-হিমন্ত

শেখ হাসিনার বিরুদ্ধে ষষ্ঠ দিনের সাক্ষ্যগ্রহণ আজ

রাজধানীতে ছুরিকাঘাতে কিশোর নিহত

আওয়ামী নেতাদের দমন-পীড়ন এজিদ বাহিনীর সমতুল্য: তারেক রহমান

গ্যাস সিলিন্ডার থেকে ছড়ানো আগুনে প্রাণ গেল আরও দুজনের

জাতীয় নির্বাচন: পুলিশের জন্য ৪০ হাজার বডি ক্যামেরা ক্রয়ের পরিকল্পনা

মোংলা ইপিজেডে ছাঁটাইয়ের প্রতিবাদে শ্রমিকদের বিক্ষোভ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ভোটের মাঠে এখন সুরের লড়াই, তারুণ্য ও প্রযুক্তিতে বদলে গেছে নির্বাচনী প্রচারণা

বাজারে অপরিপক্ব তরমুজ, তাও কেজি ৮০ টাকা

তারেক রহমান পারস্পরিক শ্রদ্ধা ও ইতিবাচক রাজনীতির সূচনা করেছেন: সারজিস