শনিবার , ১৪ ফেব্রুয়ারি ২০২৬ | ২৪শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা English
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি বিশ্ব
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. ঈদুল ফিতর
  8. ক্রিকেট
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. দুর্ঘটনা
  12. ফুটবল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. রাজনীতি

তারেক রহমানকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

প্রতিবেদক
The Daily World News
ফেব্রুয়ারি ১৪, ২০২৬ ৯:১৬ পূর্বাহ্ণ   প্রিন্ট সংস্করণ

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫১ এএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বার্তা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানায়। সানাজিক যোগাযোগমাধ্যমে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড অ্যাকাউন্টগুলোতেও প্রকাশ করা হয় এটি।

অভিনন্দন বার্তায় তারেক রহমানের উদ্দেশে প্রধান উপদেষ্টা বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় আপনাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। গণতান্ত্রিক উত্তরণের ঐতিহাসিক প্রক্রিয়ায় জনগণের এই সুস্পষ্ট রায় দেশের সাংবিধানিক ও গণতান্ত্রিক ধারাবাহিকতা  এবং প্রাতিষ্ঠানিক স্থিতিশীলতার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে।’

প্রধান বলেন, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি রাষ্ট্র পরিচালনার গুরুদায়িত্ব পালনের ক্ষেত্রে আপনার প্রজ্ঞা, গণতান্ত্রিক মূল্যবোধ ও জনকল্যাণমুখী চেতনার আলোকে আপনি দেশকে একটি স্থিতিশীল, অন্তর্ভুক্তিমূলক ও উন্নয়নমুখী পথে এগিয়ে নিয়ে যাবেন । আমি স্মরণ করছি আপনার পিতা রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর আদর্শ  ও রাষ্ট্রদর্শন এবং আপনার মাতা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার  আপোসহীন নেতৃত্ব ও গণতন্ত্রের প্রতি  অঙ্গীকারের কথা। তাঁদের আদর্শ ও মহান কর্ম আপনার আগামী দিনের চলার পথকে আলোকিত করবে বলে আমি একান্তভাবে আশা করি।’

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

তীব্র তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, নিহত ২০

হঠাৎ মানসিক হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী-প্রতিমন্ত্রী

ড. ইউনূসসহ সাবেক উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ

আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলায় সাইফুলসহ ১৬ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

রাজধানীতে কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার

দুবাই বন্দরে কুয়েতি তেলবাহী ট্যাংকারে হামলা

জ্বালানি তেলের দাম কমলো লিটারে ২ টাকা

এক বছরেও বিচারের কোনো অগ্রগতি হয়নি: আবু সাঈদের ভাই

আবু সাঈদ হত্যা মামলার ৬ আসামি ট্রাইব্যুনালে, অভিযোগ গঠন আজ

হবিগঞ্জে চেয়ারম্যান-কাউন্সিলর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত অর্ধশত