বৃহস্পতিবার , ১০ জুলাই ২০২৫ | ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা English
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি বিশ্ব
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. ঈদুল ফিতর
  8. ক্রিকেট
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. দুর্ঘটনা
  12. ফুটবল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. রাজনীতি

ডেঙ্গুতে শিশুসহ দুইজনের প্রাণহানি, হাসপাতালে ৩৩৭

প্রতিবেদক

জুলাই ১০, ২০২৫ ১২:৫৯ অপরাহ্ণ   প্রিন্ট সংস্করণ

জাতীয় | 10th July, 2025 4:37 pm

‎গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ের মধ্যে আরও ৩৩৭ জন ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

‎বৃহস্পতিবার (১০ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
মারা যাওয়া দুইজনের মধ্যে ছেলে শিশুটির বয়স ৬ থেকে ১০ বছরের মধ্যে। অপর নারীর বয়স ১৬ থেকে ২০ বছরের মধ্যে।
প্রতিবেদনে বলা হয়, গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি ১০১ জন বরিশালের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে। এছাড়া, ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ৭৬ জন, (সিটি করপোরেশন বাদে) চট্টগ্রাম বিভাগে ৫৮ জন, ঢাকা বিভাগে ৪১ জন, খুলনা বিভাগে ২৮ জন, রাজশাহী বিভাগে ২৭ জন, ময়মনসিংহ বিভাগে ৫ জন ও সিলেট বিভাগে একজন ভর্তি হয়েছেন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫৪ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়াদের মধ্যে ২৯ জন পুরুষ ও ২৫ জন নারী। হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩ হাজার ৯৩১ জন।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

হাসপাতালে র‍্যাবের অভিযানে দালালচক্র

আজ ঢাকায় ৩ কর্মসূচি: যান চলাচলে নির্দেশনা, পরীক্ষার্থীদের সময় নিয়ে বের হওয়ার অনুরোধ

ব্রেইন স্ট্রোক করেছেন বাবা, দোয়া চেয়েছেন ফারিয়া

সিরাজগঞ্জে ট্রাকচাপায় প্রাণ গেলো বাবা-ছেলের

প্রধান উপদেষ্টার সঙ্গে তুরস্কের নির্বাচন পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ

ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতের ‘গণহত্যা’ মামলায় যোগ দিচ্ছে ব্রাজিল ‎

তারেক রহমান পারস্পরিক শ্রদ্ধা ও ইতিবাচক রাজনীতির সূচনা করেছেন: সারজিস

স্বামীর মৃত্যুর ১২ ঘণ্টা পর চলে গেলেন স্ত্রীও

কারাবন্দিদের নিরাপত্তার পাশাপাশি মানবাধিকার নিশ্চিত করতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

পুরুষের বন্ধ্যাত্বের কারণ হতে পারে ধূমপান