বৃহস্পতিবার , ২৪ জুলাই ২০২৫ | ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা English
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি বিশ্ব
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. ঈদুল ফিতর
  8. ক্রিকেট
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. দুর্ঘটনা
  12. ফুটবল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. রাজনীতি

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক গ্রেফতার

প্রতিবেদক

জুলাই ২৪, ২০২৫ ৬:৩১ পূর্বাহ্ণ   প্রিন্ট সংস্করণ

জাতীয় | 24th July, 2025 10:13 am

সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে গ্রেফতার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

‎খায়রুল হকের বিরুদ্ধে ঢাকা ও নারায়ণগঞ্জে ৩টি মামলা রয়েছে।

২০২৪ সালের ২৮ আগস্ট দুর্নীতি ও রায় জালিয়াতির অভিযোগে তার বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী মুজাহিদুল ইসলাম শাহীন এ মামলা করেন।
‎একই বছরের ২৫ আগস্ট নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় হয় আরেকটি মামলা। ১৩ বছর আগে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অসাংবিধানিক ঘোষণা করে রায় দেয়ার ঘটনায় মামলাটি করেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল বারী ভূঁইয়া।

‎সম্প্রতি সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে গ্রেফতার ও বিচার দাবিতে সংবাদ সম্মেলন করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। দেশের বিচার বিভাগ ও গণতন্ত্র ধ্বংসের মূল কারিগর উল্লেখ করে তাকে বিচারের মুখোমুখি করার দাবি জানায় সংগঠনটি।
‎দেশের ১৯তম প্রধান বিচারপতি হিসেবে ২০১০ সালের ২৭ সেপ্টেম্বর নিয়োগ পান খায়রুল হক। পরের বছর ১৭ মে অবসরে যান তিনি।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

অস্থিরতা কমছে না নেপালে-বিক্ষোভ চলমান, কারাগার থেকে বন্দিদের পলায়ন

রাশিয়ার হামলায় নিহত ৫, অল্পের জন্য বেঁচে গেলেন জেলেনস্কি

রাশিয়ার উপকূলে ৮.৭ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

নোয়াখালীতে করোনায় বৃদ্ধের মৃত্যু

রাজসাক্ষী হওয়ায় সাবেক আইজিপি মামুন কি ক্ষমা পেতে পারেন?

মাছ-মাংসসহ ২৯ নিত্যপণ্যের দাম বেঁধে দিলো কৃষি অধিদপ্তর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ভোটের মাঠে এখন সুরের লড়াই, তারুণ্য ও প্রযুক্তিতে বদলে গেছে নির্বাচনী প্রচারণা

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল গ্রেপ্তার

ইয়েমেন উপকূলে নৌকাডুবি, অন্তত ৬৮ শরণার্থী ও অভিবাসীর মৃত্যু

মার্কিন শুল্কহারের সুফল পাচ্ছেন উদ্যোক্তারা, জ্বালানি সংকট দূর করার আহ্বান ‎