শনিবার , ৯ মার্চ ২০২৪ | ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা English
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি বিশ্ব
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. ঈদুল ফিতর
  8. ক্রিকেট
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. দুর্ঘটনা
  12. ফুটবল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. রাজনীতি

রাজধানীতে ছুরিকাঘাতে কিশোর নিহত

প্রতিবেদক

মার্চ ৯, ২০২৪ ১:৩৬ অপরাহ্ণ   প্রিন্ট সংস্করণ

রাজধানীর শ্যামপুরে পূর্বশত্রুতার জেরে ছুরিকাঘাতে মো. শান্ত (১৮) নামের এক কিশোর নিহত হয়েছেন। এ ঘটনায় হোসাইন (২২) নামের এক তরুণ আহত হয়েছেন। শুক্রবার (৮ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।

ছুরিকাঘাতের পর গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়। সেখানে রাত সাড়ে ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক শান্তকে মৃত ঘোষণা করেন। আহত হোসাইনকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তাদের ঢামেকে নিয়ে আসা মো. রাব্বি জানান, সন্ধ্যায় শ্যামপুর ধোলাইপাড় ফুটওভার ব্রিজের নিচে পূর্বশত্রুতার জেরে অজ্ঞাতপরিচয় ব্যক্তি ভুক্তভোগেীদের ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তাদের উদ্ধার করে ঢামেকে আনা হয়।

তিনি আরও জানান, নিহত শান্ত কুমিল্লার দেলোয়ার হোসেনের সন্তান। তিনি পশ্চিম ধোলাইপাড় এলাকায় থাকতের। তিনি একটি ওয়ার্কশপে কাজ করতেন। তার বাবার ব্যাটারিচালিত অটোরিকশার গ্যারেজ রয়েছে। আহত হোসাইনের মুদি দোকান রয়েছে। ধোলাইপাড় আলী হোসেন সড়ক এলাকায় থাকতেন তিনি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ

গাজায় রোডসাইড বোমা বিস্ফোরণে ইসরায়েলি ডিফেন্স ফোর্সেসের ৫ সেনা নিহত

বাসার ছাদে নিয়ে তরুণীকে ধর্ষণ, আসামি গালিফ গ্রেফতার

আবারও সিরিয়ায় একাধিক বিমান হামলা ইসরায়েলের

ঢাকার দোহারে বিএনপি নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা

কারাবন্দিদের নিরাপত্তার পাশাপাশি মানবাধিকার নিশ্চিত করতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

‘অবৈধ’ বোলিং অ্যাকশন নিয়ে অবশেষে মুখ খুললেন সাকিব

২৭ জুলাই ২০২৪: কারফিউর মধ্যে চলে গণগ্রেফতার, সারজিস-হাসনাতকেও তুলে নেয় ডিবি ‎

যুদ্ধবিরতি আলোচনার মাঝেই গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ১০৯ ফিলিস্তিনি নিহত

বেড়েছে স্বর্ণের দাম, ভরিতে কত?