শনিবার , ২৬ জুলাই ২০২৫ | ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা English
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি বিশ্ব
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. ঈদুল ফিতর
  8. ক্রিকেট
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. দুর্ঘটনা
  12. ফুটবল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. রাজনীতি

নিম্নচাপে উত্তাল সাগর: ১৫ জেলায় জলোচ্ছ্বাসের শঙ্কা, সমুদ্রবন্দরে সতর্ক সংকেত ‎

প্রতিবেদক

জুলাই ২৬, ২০২৫ ৯:৪৫ পূর্বাহ্ণ   প্রিন্ট সংস্করণ

জাতীয় | 26th July, 2025 12:31 pm

‎বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে উত্তাল হয়ে উঠেছে সাগর। এ পরিস্থিতিতে দেশের ১৫ জেলাসহ উপকূলীয় জেলাগুলোতে ১ থেকে ৩ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের আশঙ্কা তৈরি হয়েছে।

‎শনিবার (২৬ জুলাই) এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় আবহাওয়া অধিদফতর। এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
‎আবহাওয়া অফিস বলছে, পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন ঝাড়খণ্ড অঞ্চলে নিম্নচাপটি অবস্থান করছে এবং এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের পার্থক্য বেড়ে যাওয়ায় সাগরে ঝড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে।
‎অমাবস্যা এবং নিম্নচাপের মিলিত প্রভাবে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরিশাল, বরগুনা, পটুয়াখালী, ভোলা, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজারসহ আশপাশের দ্বীপ ও চরাঞ্চল ১ থেকে ৩ ফুট উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও সতর্ক করেছে সংস্থাটি।

‎এছাড়াও আবহাওয়া অধিদফতর সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে অনুরোধ জানিয়েছে।
এদিকে, রাতভর থেমে থেমে বৃষ্টি আর জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে নোয়াখালী হাতিয়ার নিম্নাঞ্চল। জেলা সদরসহ বিভিন্ন উপজেলার নিচু এলাকায় বৃষ্টিতে তৈরি হয়েছে জলাবদ্ধতা।
কক্সবাজারের টেকনাফে উত্তাল সমুদ্রের ঢেউয়ের তোড়ে ভাঙন ধরেছে মেরিন ড্রাইভের আড়াই কিলোমিটার এলাকায়। ভাঙা বাঁধ দিয়ে পানি ঢুকে প্লাবিত হয়েছে কুতবদিয়ার আনিসের ডেইল, তাবলর চর, বায়ু বিদ্যুৎ কেন্দ্রের আশপাশের রাস্তাঘাট।

‎মহেশখালীর ধলঘাটা ও মাতারবাড়ির নিম্নাঞ্চলেও ঢুকেছে পানি। পটুয়াখালীর কুয়াকাটাতেও ঢেউয়ের তোড়ে ভেঙেছে মেরিন ড্রাইভের বেশকিছু অংশ।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

দেড় মাসে ১১৩ কোটি ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক, পড়ছে ইতিবাচক প্রভাব

ঢাকায় যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হচ্ছেন ব্রেন্ট ক্রিসটেনসেন ‎

মালিবাগে হোটেলে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৪

সাবেক সচিবের মেয়ে চুরি করেছে ৮০০ মোবাইল, ডাক্তার সাজতে গিয়ে ধরা

দোষারোপের রাজনীতি থেকে বেরিয়ে দেশ গঠনে তরুণদের পরামর্শ চায় বিএনপি

দেশের রিজার্ভ বেড়ে ৩৪ বিলিয়ন ডলার

৬০ কিলোমিটার বেগে ঝড়ের সঙ্গে শিলা ঝরার আভাস

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুর ‎নির্বাচন শান্তিপূর্ণ করতে প্রস্তুত বিজিবি; কেউ যেন ভোটের প্রক্রিয়ায় ব্যাঘাত না ঘটায়

টাকা না দিলে মেরে ফেলবে নাবিকের অন্তঃসত্ত্বা স্ত্রী

ক্ষমতায় গেলে যথাসময়ে পে-স্কেল বাস্তবায়নের ঘোষাণা তারেক রহমানের