বুধবার , ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা English
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি বিশ্ব
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. ঈদুল ফিতর
  8. ক্রিকেট
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. দুর্ঘটনা
  12. ফুটবল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. রাজনীতি

দায়িত্ব গ্রহণ করলেন নবনিযুক্ত আইজিপি

প্রতিবেদক
The Daily World News
ফেব্রুয়ারি ২৫, ২০২৬ ৭:৫০ পূর্বাহ্ণ   প্রিন্ট সংস্করণ

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৩ পিএম

নবনিযুক্ত পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির দায়িত্ব গ্রহণ করেছেন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে এসে পৌঁছালে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। এরপর বিদায়ী আইজিপি বাহারুল আলমের স্থলাভিষিক্ত হন তিনি।

এর আগে, গতকাল মঙ্গলবার আলী হোসেন ফকিরকে আইজিপি পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তিনি ১৯৯৫ সালের ১৫ নভেম্বর ১৫তম বিসিএস (পুলিশ) ব্যাচে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে যোগদান করেন। তিনি নেত্রকোনা, ফেনী ও মাগুরা জেলার পুলিশ সুপার ছিলেন। আরআরএফ সিলেটের কমান্ড্যান্ট এবং ৩ এপিবিএন খুলনা, ৫ এপিবিএন ঢাকা, ৭ এপিবিএন সিলেটের অধিনায়ক ছিলেন। ডিআইজি হিসেবে তিনি পুলিশ হেডকোয়ার্টার্স‌‌‌ এবং এসপিবিএন-এ কর্মরত ছিলেন তিনি।

বর্তমানে তিনি বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি। এছাড়াও, তিনি ১৫তম বিসিএস ফোরামের সাধারণ সম্পাদক, ১৫তম বিসিএস (পুলিশ) ব্যাচের আহ্বায়ক এবং অফিসার্স ক্লাব ঢাকা ও খুলনা ক্লাবের সদস্যসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সাথে যুক্ত রয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্টে বিকম (অনার্স) ও এমকম এবং এমবিএ ডিগ্রি অর্জন করেন।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

ঐকমত্য কমিশন ব্যর্থ হলে তা হবে সকলের ব্যর্থতা: আলী রীয়াজ

২১ আগস্ট গ্রেনেড হামলা: আসামিপক্ষের আপিল শুনানি চলছে

সম্পূরক ভোটার তালিকার খসড়া প্রকাশ

হিজাব পরা প্রধানমন্ত্রী নিয়ে মন্তব্যে তীব্র বাগযুদ্ধ, মুখোমুখি ওয়াইসি-হিমন্ত

হারামাইনে আজ যারা জুমার নামাজ পড়াবেন

ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত অস্ত্র ছাড়বে না হামাস

বুধবার থেকে রাত ৯টার পরও চলবে মেট্রোরেল

জামালপুরের বেশিরভাগ ভোটারদের নেই ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট সম্পর্কে স্পষ্ট ধারণা

নির্বাচন ও গণভোটের মাধ্যমে দেশের ভবিষ্যৎ নির্ধারণ হবে: প্রধান উপদেষ্টা

‎শেখ হাসিনার বিরুদ্ধে মাহমুদুর রহমানের অবশিষ্ট সাক্ষ্যগ্রহণ আজ