Tuesday , 21 July 2026 |
বাংলা English
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি বিশ্ব
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. ঈদুল ফিতর
  8. ক্রিকেট
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. দুর্ঘটনা
  12. ফুটবল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. রাজনীতি

মধ্যস্থতার মাধ্যমে এক বছরের মধ্যে মামলা জট কমানোর আশা: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ১২:৩১ পিএম

দেশের আদালতগুলোতে বর্তমানে প্রায় ৪৫ লাখ মামলা বিচারাধীন রয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, মামলা দায়েরের আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালুর মাধ্যমে আগামী এক বছরের মধ্যে মামলার জট উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনার লক্ষ্য নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) সচিবালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে পঞ্চগড়, টাঙ্গাইল, কক্সবাজারসহ দেশের ১০টি জেলায় মামলা-পূর্ব বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী জানান, মধ্যস্থতা কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে হয়রানি ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলাগুলো প্রত্যাহারের সিদ্ধান্ত থাকলেও শিশু নির্যাতন ও ধর্ষণের মতো গুরুতর অপরাধের মামলা প্রত্যাহারের আওতায় আসবে না।

তিনি আরও জানান, নতুন সরকারের দায়িত্ব গ্রহণের পর ফেব্রুয়ারি থেকে মে—এই চার মাসে আদালতে নতুন মামলা দায়েরের হার প্রায় ৬২ শতাংশ কমেছে।

সর্বশেষ - সারাদেশ