শনিবার , ৩১ জানুয়ারি ২০২৬ | ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা English
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি বিশ্ব
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. ঈদুল ফিতর
  8. ক্রিকেট
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. দুর্ঘটনা
  12. ফুটবল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. রাজনীতি

নওগাঁয় ডাম্প ট্রাকের চাপায় নিহত ৫

প্রতিবেদক
The Daily World News
জানুয়ারি ৩১, ২০২৬ ৬:৪৬ পূর্বাহ্ণ   প্রিন্ট সংস্করণ

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৬, ১০:১৫ এএম

নওগাঁর মহাদেবপুরে ডাম্প ট্রাকের চাপায় ভ্যানে থাকা পাঁচজন যাত্রী নিহত হয়েছেন। শনিবার (৩১ জানুয়ারি) ভোরে উপজেলার পাঠকাঠি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, ভোর সাড়ে চারটার দিকে মহাদেবপুর থেকে পত্নীতলাগামী একটি দ্রুতগতির ডাম্প ট্রাক পাঠকাঠি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি যাত্রীবাহী ভ্যানকে সজোরে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান এবং আরও তিনজন গুরুতর আহত হন।

খবর পেয়ে মহাদেবপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। মহাদেবপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা আবুল কাসেম বলেন, ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয় এবং আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে হাসপাতালে নেয়া হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ইমরুল কায়েস জানান, ভোর পাঁচটার দিকে গুরুতর আহত তিনজনকে হাসপাতালে আনা হলে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজনের মৃত্যু ঘটে।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

‘অবৈধ’ বোলিং অ্যাকশন নিয়ে অবশেষে মুখ খুললেন সাকিব

নির্বাচন ও গণভোটে কঠোর নিরাপত্তা সারাদেশে ৩৭ হাজারের বেশি বিজিবি মোতায়েন

রাজধানীতে হঠাৎ বৃষ্টি, জলাবদ্ধতায় তীব্র যানজট

গ্যাস সিলিন্ডার থেকে ছড়ানো আগুনে প্রাণ গেল আরও দুজনের

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যা বললেন জামায়াত ও ইসলামী আন্দোলনের নেতারা

বিমান বাহিনী পরিচালিত বিশেষ শিশুদের স্কুলে ১৭ জনের চাকরি

জুলাই আন্দোলন কোনো দল বা ব্যক্তির একক নয়: তারেক রহমান

ডাকসু নির্বাচনে সেনাবাহিনীর হস্তক্ষেপের প্রশ্নই আসে না: আইএসপিআর

ইফতারের পর ধূমপানে যেসব বিপদ ডেকে আনছেন

জবি ছাত্রীকে যৌন হয়রানি, অভিযোগ গেল রাষ্ট্রপতির কাছে