বুধবার , ১৮ মার্চ ২০২৬ | ৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা English
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি বিশ্ব
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. ঈদুল ফিতর
  8. ক্রিকেট
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. দুর্ঘটনা
  12. ফুটবল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. রাজনীতি

লারিজানি ও সোলাইমানি হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলে ইরানের হামলা, নিহত ২

প্রতিবেদক
The Daily World News
মার্চ ১৮, ২০২৬ ৫:১৯ পূর্বাহ্ণ   প্রিন্ট সংস্করণ

প্রকাশ: ১৮ মার্চ ২০২৬, ১১:১০ এএম

ইসরায়েলকে লক্ষ্য করে ছোঁড়া ইরানের মিসাইল

ইরানের চালানো ‘প্রতিশোধমূলক’ ক্ষেপণাস্ত্র হামলায় মধ্য ইসরায়েলে অন্তত দুইজন নিহত হয়েছেন।

জর্ডানের আম্মান থেকে প্রতিবেদনে বলা হয়েছে, ইরান স্পষ্টভাবে জানিয়েছে, লারিজানি ও সোলাইমানি হত্যার প্রতিশোধ হিসেবেই এসব হামলা চালানো হচ্ছে।

সর্বশেষ হামলার পর মধ্য ইসরায়েলের বিভিন্ন এলাকায় সাইরেন বেজে ওঠে। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনও জানা যায়নি। তবে এর আগে একই এলাকায় হামলায় তেল আবিব ও আশপাশের শহর বনি ব্রাক ও রামাত গান-এ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

ইসরায়েলি গণমাধ্যমকে এক ব্যক্তি জানান জানান, হামলায় তাদের বসার ঘরের মাঝখানে বড় গর্ত তৈরি হয়। তিনি বলেন, এটি সরাসরি আঘাত ছিল। তাদের নিরাপদ কক্ষ ছিল, কিন্তু সেখানে যাওয়ার সময় পাননি।

এছাড়া শ্যারন এলাকা ও বনি ব্রাকে আহতের খবর পাওয়া গেছে। তেল আবিবের একটি কেন্দ্রীয় রেলস্টেশন ক্ষতিগ্রস্ত হওয়ায় সাময়িকভাবে সারা দেশে রেল চলাচল বন্ধ রাখা হয়।

একই সময়ে উত্তর ইসরায়েলে প্রতিদিন প্রায় শতাধিক রকেট ছুড়ছে হিজবুল্লাহ। পাশাপাশি ইরানের ক্ষেপণাস্ত্র হামলাও চলছে। অনেক ক্ষেত্রে এসব হামলা সমন্বিতভাবে চালানো হচ্ছে, যা ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

ইন্দো-প্যাসিফিক এনার্জি ফোরামে বাংলাদেশ: টোকিওতে জ্বালানি মন্ত্রীদের উচ্চপর্যায়ের বৈঠক

১৭ জুলাই ২০২৪: কোটা বিরোধী আন্দোলন রূপ নেয় গণমানুষের আন্দোলনে

‎৪ আগস্ট ২০২৪: অসহযোগ আন্দোলনে উত্তাল দেশ

আসলেই বিচ্ছেদের পথে হাঁটছেন কিনা, জানালেন নেহা

বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের পারস্পরিক শুল্কহার কমে ১৯ শতাংশ

ঢাকার দোহারে বিএনপি নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা

সিদ্ধিরগঞ্জে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার, আহত ২

‎টানা বৃষ্টিতে চট্টগ্রামের নিম্নাঞ্চলে জলাবদ্ধতা, দুর্ভোগে বাসিন্দারা

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ আয়োজনের আগ্রহ পাকিস্তানের

কোকোর কবর জিয়ারত শেষে রিজভী তারেক রহমানের বিরুদ্ধে এনসিপির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা