বুধবার , ১ এপ্রিল ২০২৬ | ২০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা English
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি বিশ্ব
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. ঈদুল ফিতর
  8. ক্রিকেট
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. দুর্ঘটনা
  12. ফুটবল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. রাজনীতি

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ আগ্রাসনকে ‘ধর্মযুদ্ধ’ হিসেবে ঘোষণা চেচেন বাহিনীর

প্রতিবেদক
The Daily World News
এপ্রিল ১, ২০২৬ ৪:৫৭ পূর্বাহ্ণ   প্রিন্ট সংস্করণ

প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬, ০৬:৫২ এএম

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ আগ্রাসনকে ক্রুসেড বা ‘ধর্মযুদ্ধ’ হিসেবে ঘোষণা দিয়েছে বিশ্বের অন্যতম দুর্ধর্ষ গেরিলা হিসেবে পরিচিত চেচেন বাহিনী। চলমান যুদ্ধে ইরানের পক্ষ হয়ে লড়াইয়ের ঘোষণাও আসে সশস্ত্র বাহিনীটির পক্ষ থেকে। যাকে সরাসরি ‘জিহাদ’ আখ্যা দেয়া হয়।

মূলত, রাশিয়ার স্বায়ত্বশাসিত চেচনিয়া প্রদেশের আধাসামরিক বাহিনী হিসেবে পরিচিত এই চেচেন সামরিক ইউনিট। যারা, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ট সহযোগী রমজান কাদিরভরের অনুসারি।

কাদিরভের অধীনে থাকা ‘কাদিরোভতসি’ নামে পরিচিত এই গেরিলা যোদ্ধারা বিভিন্ন সময়ে রাশিয়ার হয়ে অংশ নেয় বহু আন্তর্জাতিক যুদ্ধে। ড্রোন অপারেশন ও স্নাইপার হামলার মধ্য দিয়ে আর্বান ওয়ারফেয়ারে বিশেষভাবে পারদর্শী এই যোদ্ধারা। ইউক্রেনের বিরুদ্ধে চলমান যুদ্ধেও রাশিয়াকে বড় সামরিক সহায়তা প্রদান করে আসছে এই চেচেন বাহিনী।

রাশিয়া অনুমোদন দিলে এখনই ইরানে পৌছাতে প্রস্তুত চেচেন সেনারা। এক ভিডিও বার্তায় এই ঘোষণা দেন চেচেন স্পেশাল ফোর্স ‘আখমত’ এর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল আপতি আলাউদিনভ।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দাজ্জাল অভিহিত করে তাদের সমস্ত আধুনিক অস্ত্রশস্ত্র নিয়ে ইরানের পাশে দাঁড়ানোর আশ দিয়েছেন এই গেরিলা কমান্ডার।

অন্যদিকে, কেবল সামরিক সহায়তাই নয়, এই যুদ্ধকে কেন্দ্র করে পুরো মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন চেচেন প্রধান রমজান কাদিরভ।

বিশ্লেষকরা মনে করছেন ইরানকে সামরিক সহায়তা দিতেই পরোক্ষভাবে এই সংকেত দিচ্ছে রাশিয়া। সরাসরি যুদ্ধে না জড়ালেও, নিজের ঘনিষ্ট মিত্র ইরানকে পতনের হাত থেকে বাঁচাতে রণকৌশলে অত্যন্ত দক্ষ, প্রবল দুঃসাহসী এই যোদ্ধাদের পাঠাবে মস্কো।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

৬-২ ব্যবধানে এগিয়ে সেরা আটে ম্যানসিটি

মালয়েশিয়া থেকে ফেরত আসা ৩ জন জঙ্গি নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

নির্বাচনকে কেন্দ্র করে অস্থিতিশীলতার ঝুঁকি— টিআইবি’র সতর্কবার্তা

নৌবাহিনী প্রধানের সঙ্গে মালদ্বীপের সেনাপ্রধানের সাক্ষাৎ

একদিকে ফ্যামিলি কার্ড, অন্যদিকে নারীদের গায়ে হাত মেনে নেয়া হবে না

দেড় মাসে ১১৩ কোটি ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক, পড়ছে ইতিবাচক প্রভাব

আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলায় সাইফুলসহ ১৬ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

সিলেট থেকে এখন পর্যন্ত ৫২ হাজার ঘনফুট পাথর উদ্ধার

কুমিল্লায় বাসা থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার

ত্রয়োদশ জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক শুরু