বুধবার , ১৩ মার্চ ২০২৪ | ৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা English
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি বিশ্ব
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. ঈদুল ফিতর
  8. ক্রিকেট
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. দুর্ঘটনা
  12. ফুটবল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. রাজনীতি

পশ্চিমবঙ্গে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনসহ নিহত ৬

প্রতিবেদক

মার্চ ১৩, ২০২৪ ৮:৩৯ পূর্বাহ্ণ   প্রিন্ট সংস্করণ

পশ্চিমবঙ্গের হুগলি জেলার গুড়াপ এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিন সদস্যসহ ছয়জন নিহত হয়েছে। মঙ্গলবার (১২ মার্চ) সকালে একটি ডাম্পার ট্রাকের সঙ্গে ইঞ্জিনচালিত রিকশার (টোটো) মুখোমুখি সংঘর্ষে এই প্রাণহানি ঘটে। নিহতদের মধ্যে একটি শিশুও রয়েছে।

স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার সকালে গুড়াপের ২৩ নম্বর জাতীয় সড়কের কংসারিপুর মোড়ে ছয় যাত্রীকে নিয়ে একটি টোটো দাঁড়িয়ে ছিল। সেসময় হঠাৎ করেই বিপরীত দিক থেকে আসা একটি ডাম্পার ট্রাক সেটির উপরে উঠে যায়। এ ঘটনায় টোটোর ভেতরে থাকা যাত্রীরা গুরুতর আহত হয়।

ঘটনার পর পাশে থাকা স্থানীয় বাসিন্দারা সঙ্গে সঙ্গে আহতদের উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে ছয়জনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরতে চিকিৎসকরা। আর গুরুতর আহত টোটোচালক সৌমেন ঘোষ হাসপাতালে চিকিৎসাধীন। তার মাথায় ও হাতে আঘাত লেগেছে বলে জানা গেছে।

এ ঘটনায় নিহতরা হলো বিদ্যুৎ বেড়া(২৯) ও তার স্ত্রী প্রীতি বেড়া (২২), তাদের ছেলে শিশু বিহান বেড়া(২)। এই তিনজনের বাড়ি হুগলির দাদপুর বক্রেশ্বর এলাকায়। নিহত বাকি তিনজন হলেন হুগলির ভাসতারা এলাকার সৃজা ভট্টাচার্য (২০), পান্ডুয়া এলাকার নুপুর দাস(৫০) ও রামপ্রসাদ দাস(৬২)।

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ হানিফ বলেন, টোটোতে চালকসহ সাত যাত্রী ছিল। তাদের মধ্যে একটি শিশু ও তার মা বাবাসহ একজন কলেজ ছাত্রীও। কেউ ডাক্তার দেখাতে, কেউ বা আবার নিজের কাজে যাচ্ছিলেন। কিন্তু বেপরোয়া ডাম্পার ট্রাকটি টোটোকে পিষে দেয়। এতে টোটোচালক বেঁচে গেলেও যাত্রীরা সবাই মারা যায়।

এ বিষয়ে হুগলির অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার জানান, ওই ডাম্পার ট্রাকচালককে গ্রেফতার করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ডাম্পাচালক কেন নিয়ন্ত্রণ হারিয়ে এভাবে ধাক্কা মারলেন, সে বিষয়ে তদন্ত শুরু হয়েছে। চালক মদ্যপ অবস্থায় ছিলেন কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। দুর্ঘটনার কারণে কংসারিপুর মোড়ে কিছুক্ষণের জন্য যান চলাচল ব্যাহত হলেও, পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

বিশ্বজুড়ে বেড়েছে জ্বালানি তেলের দাম, এশিয়ার শেয়ারবাজারে ধস

সিদ্ধিরগঞ্জে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার, আহত ২

এক এসএমএসকে কেন্দ্র করে মাহির বিচ্ছেদ

ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ২৫ মার্চ

ছাত্র-জনতার জাগরণে স্বৈরাচারের পতন: ঐতিহাসিক ৫ আগস্ট আজ

প্রধান উপদেষ্টাকে ডক্টরেট ডিগ্রি প্রদান মালয়েশিয়ার কেবাংসান ইউনিভার্সিটির

ওয়েল্ডিংয়ের সময়ে স্ফুলিঙ্গ থেকে আগুন লেগে কারখানা পুড়ে ছাই

নির্বাচনের মাধ্যমেই গণতন্ত্র প্রতিষ্ঠা ও দেশের সঠিক পথে অগ্রযাত্রা সম্ভব: মির্জা ফখরুল ‎

হাদি হত্যায় গ্রেফতারদের ফেরাতে কূটনৈতিক চ্যানেলে কাজ চলছে: আইজিপি

গাজীপুরে ৩০০ গ্রাম ওজনের শিলা ও বজ্রসহ মুষলধারে বৃষ্টি