প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ০৯:১০ এএম
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, ইরাকে অপহৃত মার্কিন সাংবাদিক শেলি কিটলসনকে মুক্ত করা হয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।
রুবিও বলেন, বাগদাদের কাছে কাতাইব হিজবুল্লাহ গোষ্ঠীর হাতে অপহৃত হওয়ার পর তাকে নিরাপদে মুক্ত করতে মার্কিন সংস্থা ও ইরাকি অংশীদারদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।
তিনি আরও বলেন, বিশ্বের যেখানেই থাকুক না কেন, মার্কিন নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ট্রাম্প প্রশাসন দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। রুবিওর ভাষায়, ‘এই মুক্তি প্রমাণ করে, বিশ্বের যেকোনো প্রান্তে থাকা মার্কিন নাগরিকদের নিরাপত্তা ও সুরক্ষায় ট্রাম্প প্রশাসন অটল।’


















