শনিবার , ৪ এপ্রিল ২০২৬ | ২১শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা English
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি বিশ্ব
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. ঈদুল ফিতর
  8. ক্রিকেট
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. দুর্ঘটনা
  12. ফুটবল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. রাজনীতি

আলোচনায় মিয়ানমারের নতুন প্রেসিডেন্ট মিন অং হ্লাইং

প্রতিবেদক
The Daily World News
এপ্রিল ৪, ২০২৬ ৪:৩৭ পূর্বাহ্ণ   প্রিন্ট সংস্করণ

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৬, ০৯:৫২ এএম

নির্বাচনের মধ্য দিয়ে মিয়ানমারের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকেই আলোচনায় সাবেক জান্তাপ্রধান মিন অং হ্লাইং। বেসামরিক উপায়ে নির্বাচনের কথা বলা হলেও, পার্লামেন্টের প্রায় সব আসনের দখল তার অনুগত সেনাসদস্যদের হাতে। বিশ্লেষকদের ধারণা— আন্তর্জাতিক মহলের স্বীকৃতি পেতে বেসামরিক পদ্ধতির আড়ালে সামরিক ক্ষমতা চিরস্থায়ী করার টার্গেটেই অনুষ্ঠিত হয়েছে এই প্রহসনের নির্বাচন।

জান্তা থেকে রাষ্ট্রপ্রধান, মিয়ানমারের নতুন প্রেসিডেন্ট মিন অং হ্লাইংয়ের গল্পটা এমনই। নির্বাচিত হওয়ার পর থেকেই ব্যাপক আলোচনায় দেশটির সাবেক এই সেনাপ্রধান।

সংবিধান অনুযায়ী সশস্ত্র বাহিনীর কমাণ্ডারের পদ থেকে ইস্তফা দিয়ে প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েছেন জেনারেল হ্লাইং। কাগজ-কলমে বেসামরিক সরকার বলা হলেও বিতর্কিত নির্বাচনের পর পার্লামেন্টে সদস্যপদ পেয়েছেন তার অনুগত জান্তা সদস্যরাই। সশস্ত্রবাহিনীর জন্য এক-চতুর্থাংশ আসন নিশ্চিতের পাশাপাশি বাকি আসনগুলোরও প্রায় ৮০ শতাংশের দখল সামরিক বাহিনীর নিজস্ব দল ইউএসডিপি’র হাতে।

প্রশাসনে সামরিক কর্মকর্তাদের আধিপত্য পাকাপোক্ত করতে সশস্ত্র বাহিনীর প্রধান হিসেবে স্থলাভিষিক্ত হবেন হ্লাইং এর ঘনিষ্ট মিত্র এবং ভয়াবহ নিষ্ঠুরতার জন্য পরিচিত হার্ডলাইনার জেনারেল ইয়ে উইন। এছাড়াও, সামরিক ও বেসামরিক দু’খাতের ওপর সর্বোচ্চ নিয়ন্ত্রণ বজায় রাখতে উচ্চক্ষমতাসম্পন্ন একটি কাউন্সিল গঠনের পরামর্শ দিয়েছেন নতুন প্রেসিডেন্ট।

আন্তর্জাতিক স্বীকৃতি লাভে বেসামরিক পদ্ধতির আড়ালে সামরিক ক্ষমতা চিরস্থায়ী করতেই এই প্রহসনের নির্বাচনের আয়োজন করেছে জান্তা বাহিনী, এমনটাই অভিযোগ বিরোধীদের। জান্তা সরকারের আগ্রাসনে প্রায় ভেঙ্গে পড়েছে দেশটির অর্থনীতি। দেশটিতে প্রয়োজনীয় জ্বালানী রফতানিও সীমিত করে দিয়েছে প্রতিবেশি দেশগুলো। মানবিক সংকটে ১ কোটি ৬০ লাখেরও বেশি মানুষ। বাস্তুচ্যুতের সংখ্যা অন্তত ৪০ লাখ।

২০২১ সালে সু চি প্রশাসনকে হটানোর মাধ্যমে মিয়ানমারের ক্ষমতা দখল করেন ৬৯ বছরের জেনারেল হ্লাইং। এক বছরের মধ্যে নির্বাচনের ঘোষণা দিলেও তা আয়োজন লাগলো পাঁচ বছর। এই দীর্ঘ সময়ে রক্তক্ষয়ী গৃহযুদ্ধে পুরোপুরি বিপর্যস্ত মিয়ানমার।

উল্লেখ্য, বেসামরিকভাবে ক্ষমতায় আসতে গেল ডিসেম্বর ও জানুয়ারিতে নির্বাচনের আয়োজন করে জান্তা সরকার। যে নির্বাচনে ভোটের ব্যালটে নাম ছিলোনা জেনারেলের, ছিলোনা নির্বাচনী কোনো প্রচার প্রচারণাও। তবুও শুক্রবার, পার্লামেন্টের ভোটাভুটিতে প্রেসিডেন্ট নির্বাচিত হন মিন অং হ্লাইং।

সর্বশেষ - সারাদেশ