শুক্রবার , ১৫ আগস্ট ২০২৫ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা English
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি বিশ্ব
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. ঈদুল ফিতর
  8. ক্রিকেট
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. দুর্ঘটনা
  12. ফুটবল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. রাজনীতি

রাজধানীতে মাছ ও সবজির যোগান কমছে, বাড়ছে দাম

প্রতিবেদক

আগস্ট ১৫, ২০২৫ ৮:০৯ পূর্বাহ্ণ   প্রিন্ট সংস্করণ

অর্থনীতি | 15th August, 2025 12:56 pm

‎রাজধানীতে মাছ ও সবজির যোগান কমছে। এ জন্য দামও বেশ চড়া বলে দাবি করছেন বিক্রেতারা। বৃষ্টি ও প্লাবনের প্রভাব পড়েছে সবজির যোগানে। লীন সিজন হওয়ায় সরবরাহ কমে আসছে।

‎বিক্রেতাদের দাবি, বছরের এই সময়ে সবচেয়ে বেশি মাছের যোগান থাকে। কিন্তু এ বছর ভিন্ন চিত্র। নদ-নদী কিংবা সাগরে মাছের আহরণ কমেছে। তাই বাজারে যোগান কম। আর সে কারণেই দাম কমছে না।

‎চাষের তেলাপিয়া আর পাঙ্গাস ছাড়া চারশো টাকা কেজির নিচে কোন মাছ নেই। আর নদ-নদীর সুস্বাদু মাছের স্বাদ নিতে চাইলে গুণতে হবে ৬শ’ থেকে হাজার টাকা।

তবে, ইলিশের যোগান কিছুটা বেড়েছে। ছোট ও মাঝারি আকারের দাম সামান্য কমলেও এখনও মধ্যবিত্তের নাগালের মধ্যে আসেনি। ৮শ’ থেকে ৯শ’ গ্রাম ওজনের ইলিশ কিনতে হলে গুনতে হবে ১৮শ’ থেকে ২ হাজার টাকা।

‎সবজির বাজার ঘুরে দেখা গেছে, আরও এক দফা দাম বেড়েছে কাঁচামরিচ, বেগুন, করলাসহ বেশ কিছু সবজির। আরও এক দফা দাম বেড়েছে কাঁচামরিচ, বেগুন ও করল্লাসহ বেশ কিছু সবজির। ৭০ থেকে ৮০ টাকা কেজির নিচে ভাল মানের কোনও সবজি পাওয়া যাচ্ছে না।

‎মানভেদে এক কেজি বেগুনের জন্য গুণতে হবে থেকে ১২০ টাকা। করলা, শসাও কিনতে হবে একশো টাকায়। প্রতিকেজি কাঁচামরিচের দর হাঁকা হচ্ছে ২৪০ টাকা।

পেয়াজের বাজারেও নেই স্বস্তি। সরবরাহের ঘাটতি নেই। তবুও বাড়ছে পেঁয়াজের দাম। এক কেজির জন্য গুণতে হবে ৮০ থেকে ৮৫ টাকা।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

কাল থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, অংশ নেবে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী

মার্কিন নৌ-অবরোধ ফাঁকি দিয়ে ৪৬ লাখ ব্যারেল তেল বাইরে পাঠালো ইরান: ডন

তজুমদ্দিনে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার মূল আসামি আলাউদ্দিনসহ গ্রেফতার ২

বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের পারস্পরিক শুল্কহার কমে ১৯ শতাংশ

রোজার নিয়ত ও সাহরি-ইফতারের দোয়া

নতুন-পুরোনো সিনেমা নিয়ে ঢাবিতে চলচ্চিত্র উৎসব

ভূ-গর্ভে যাচ্ছে চট্টগ্রামের ডিশ-ইন্টারনেটের তার

টাঙ্গাইলে চাষীদের হাতে ‘কৃষক কার্ড’ তুলে দিলেন প্রধানমন্ত্রী

নির্বাচন ও গণভোটের মাধ্যমে দেশের ভবিষ্যৎ নির্ধারণ হবে: প্রধান উপদেষ্টা

মির্জা আব্বাস ভাইয়ের পরিপূর্ণ সুস্থতার জন্য সবাই দোয়া করবেন: স্থানীয় সরকারমন্ত্রী