সোমবার , ২৬ জানুয়ারি ২০২৬ | ৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা English
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি বিশ্ব
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. ঈদুল ফিতর
  8. ক্রিকেট
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. দুর্ঘটনা
  12. ফুটবল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. রাজনীতি

বিশ্ব বাজারে স্বর্ণের দাম প্রতি আউন্সে রেকর্ড ৫ হাজার ডলার ছাড়িয়েছে

প্রতিবেদক
The Daily World News
জানুয়ারি ২৬, ২০২৬ ৬:১৯ পূর্বাহ্ণ   প্রিন্ট সংস্করণ

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৬, ১১:১৭ এএম

প্রথমবারের মতো প্রতি আউন্স সোনার দাম ৫ হাজার ডলার ছাড়িয়ে গেছে। ইউরোপ থেকে কানাডা পর্যন্ত গুরুত্বপূর্ণ মিত্রদের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ভেঙে পড়ছে, এমন উদ্বেগ ছড়িয়ে পড়ায় বিনিয়োগকারীরা নিরাপদ আশ্রয় হিসেবে সোনার দিকে ঝুঁকেছেন। সোমবার (২৬ জানুয়ারি) এক প্রতিবেদনে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিউজ এ তথ্য জানায়।

চলতি বছরের প্রথম ২৬ দিনেই স্বর্ণের দাম বেড়েছে ১৫ শতাংশ। এর আগে, ২০২৫ সালে স্বর্ণের দাম ৬৫ শতাংশ লাফিয়ে বেড়ে রেকর্ড গড়েছিল, যা ১৯৭৯ সালের পর সর্বোচ্চ বার্ষিক বৃদ্ধি।

২০২৬ সালের এই ঐতিহাসিক মূল্যবৃদ্ধির পেছনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একের পর এক বৈশ্বিক ও অভ্যন্তরীণ সিদ্ধান্ত ভূমিকা রেখেছে, যা বাজারকে অস্থিতিশীল করেছে। এর মধ্যে রয়েছে গ্রিনল্যান্ড দখলের লক্ষ্যে ন্যাটো মিত্রদের বিরুদ্ধে (পরে প্রত্যাহার করা) শুল্ক হুমকি, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করতে সামরিক অভিযান, এবং ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেরোম পাওয়েলের বিরুদ্ধে ফৌজদারি তদন্ত।

এছাড়া দুর্বল মার্কিন ডলার, প্রত্যাশার চেয়ে বেশি মূল্যস্ফীতি এবং চলতি বছরে ফেড সুদের হার আরও কমাতে পারে, এমন পূর্বাভাসও সোনার চাহিদা বাড়িয়েছে। রোববার (২৫ জানুয়ারি) স্থানীয় সময় রাত ৮টা ১৪ মিনিট পর্যন্ত স্বর্ণের দাম ১.৪ শতাংশ বেড়ে প্রতি  আউন্স ৫ হাজার ৫৮ ডলারে দাঁড়ায়।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রতিরোধে ব্যবস্থার নির্দেশ

বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের পারস্পরিক শুল্কহার কমে ১৯ শতাংশ

নগদ লেনদেন দুর্নীতিকে উৎসাহিত করে, কর ফাঁকিও সহজ: গভর্নর

প্রধান উপদেষ্টা ও রাজনৈতিক ব্যক্তিবর্গকে ধন্যবাদ জানালেন জামায়াত আমির

ইরানে নিহত বেড়ে হাজার, ক্ষেপণাস্ত্র-ড্রোনে জবাব দিচ্ছে আইআরজিসি

বিশ্ববাজারে বেড়েছে অপরিশোধিত তেলের দাম

২০২৫ সালে মার্কিন ডলারের রেকর্ড পরিমাণ দরপতন হচ্ছে কেন?

দেড় মাসে ১১৩ কোটি ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক, পড়ছে ইতিবাচক প্রভাব

৬০ কিলোমিটার বেগে ঝড়ের সঙ্গে শিলা ঝরার আভাস