সোমবার , ১৫ সেপ্টেম্বর ২০২৫ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা English
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি বিশ্ব
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. ঈদুল ফিতর
  8. ক্রিকেট
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. দুর্ঘটনা
  12. ফুটবল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. রাজনীতি

দেড় মাসে ১১৩ কোটি ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক, পড়ছে ইতিবাচক প্রভাব

প্রতিবেদক

সেপ্টেম্বর ১৫, ২০২৫ ৬:৪২ পূর্বাহ্ণ   প্রিন্ট সংস্করণ

অর্থনীতি | 15th September, 2025 11:09 am

দাম ধরে রাখতে বাজার থেকে ডলার কিনছে বাংলাদেশ ব্যাংক। দেড় মাসে কেনা হয়েছে প্রায় ১১৩ কোটি ডলার। রফতানি এবং রেমিট্যান্সের স্বাথেই এমন উদ্যোগ বলে জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা। মুখপাত্র জানিয়েছন, দামের ওপর কোনো হস্তক্ষেপ করা হচ্ছে না। অতিরিক্ত যোগান কমিয়ে আনার মাধ্যমে বাজার স্বাভাবিক রাখা হচ্ছে। এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন ব্যাংকারাও। ব্যাংকিং চ্যানেলে ডলারের দাম কমে গেলে বিকল্প পথে রেমিট্যান্স চলে যেতে পারে বলে, আশঙ্কা তাদের।

অস্থিরতা কাটিয়ে এক বছরের বেশি সময় ধরে স্থিতিশীল রয়েছে ডলার বাজার। লেনদেনে হচ্ছে ১২১ থেকে ১২২ টাকার মধ্যে। আইএমএফ’র চাপে গেল মাসে বাজার ভিক্তিক করা হয় দাম। আশঙ্কা থাকলেও বড় ধরনের কোনো পরিবর্তন হয়নি দামে। উল্টো যোগান বৃদ্ধিতে কিছুটা কমতে থাকে দাম। জুলাইয়ে মাঝামাঝিতে তা নেমে আসে ১২০ টাকারও নিচে।

‎মূলত রফতানি এবং রেমিট্যান্সের উচ্চ প্রবৃদ্ধিতে বাজারে সরবরাহ বাড়ে ডলারের। এর সাথে যোগ হয় বৈদেশিক ঋণ। বাড়ে রিজার্ভের পরিমাণও। যার প্রভাব পড়ে বিনিময় মূল্যে। দাম স্বাভাবিক রাখতে বাজার থেকে ডলার কিনতে শুরু করে বাংলাদেশ ব্যাংক। ১৩ জুলাই কেনা হয় ১৭ কোটি ডলার। ১৩.২ কোটি ডলার কেনা হয়েছে ৪ সেপ্টেম্বর। সব মিলিয়ে এখন পর্যন্ত কেনা হয়েছে প্রায় ১১৩ কোটি ডলার।

‎রফতানি এবং রেমিট্যান্স মিলিয়ে চলতি অর্থবছরের প্রথম দুই মাসে দেশে আসে সাড়ে ১৩ বিলিয়ন ডলারের ওপের। এ সময়ে আমদানি এবং ঋণ পরিশোধে ব্যয় হয়েছে সাড়ে ১০ বিলিয়ন কিছু বেশি। ফলে বড় একটি অংশ উদ্বৃত্ত থেকে যায়। বাড়তি ডলার টেন্ডারের মাধ্যমে কিনে নেয় বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, এটা কোনো ধরনের হস্তক্ষেপ না। সাধারণ বাণিজ্যিক ব্যাংকে ডলারের পরিমাণ বেড়ে গেলে তারাও কেন্দ্রীয় ব্যাংকের কাছে অতিরিক্ত ডলার বিক্রি করতে চায়। যেন ডলারের দাম স্থিতিশীল থাকে।

‎বাংলাদেশ ব্যাংকের এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন ব্যাংকাররাও। বলছেন, এর ফলে ব্যাংকগুলো ডলার বিক্রির সুযোগ পাচ্ছে। না হলে রেমিট্যান্স সংগ্রহে অনাগ্রহ দেখা দিতে পারে বলেও মনে করেন তারা।

গেল অর্থবছরে দেশে রেমিট্যান্স এসেছে ৩০ বিলিয়ন ডলারের ওপরে। যা আগে বছরের চেয়ে ২৬ শতাংশের বেশি।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

শিশুদের ওপর অন্যায্য চাপ সৃষ্টি না করতে প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

নতুন-পুরোনো সিনেমা নিয়ে ঢাবিতে চলচ্চিত্র উৎসব

সিন্ডিকেট ও চাঁদাবাজিই বাজারে অস্থিরতা তৈরি করে: বিরোধীদলীয় নেতা

লিটারে ডিজেল ৭৫ পয়সা, পেট্রোল ৩ ও অকটেনের দাম ৪ টাকা কমলো

নির্বাচন ও গণভোটে কঠোর নিরাপত্তা সারাদেশে ৩৭ হাজারের বেশি বিজিবি মোতায়েন

সোনারগাঁ নির্বাচনী সহিংসতায় যুবক নিহত, পুলিশসহ আহত ২০

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনে ভোটগ্রহণ শুরু

নোয়াখালীতে করোনায় বৃদ্ধের মৃত্যু

আলোচনা থেকে বেরিয়ে যাওয়ার অজুহাত খুঁজছিল যুক্তরাষ্ট্র— দাবি ইরানের

শাকিলকে কত টাকা ফিরিয়ে দিলেন অপূর্ব?