শুক্রবার , ১১ জুলাই ২০২৫ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা English
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি বিশ্ব
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. ঈদুল ফিতর
  8. ক্রিকেট
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. দুর্ঘটনা
  12. ফুটবল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. রাজনীতি

‎টানা বৃষ্টির প্রভাব রাজধানীর কাঁচাবাজারে, বেড়েছে মাছের দাম

প্রতিবেদক

জুলাই ১১, ২০২৫ ৭:৩৭ পূর্বাহ্ণ   প্রিন্ট সংস্করণ

অর্থনীতি | 11th July, 2025 1:16 pm

দেশজুড়ে টানা বৃষ্টি ও বৈরি আবহাওয়ার প্রভাব পড়েছে রাজধানীর কাঁচাবাজারগুলোতে। যোগান কমায় বেশকিছু সবজির দাম অনেক চড়া। পাশাপাশি কয়েকদিনের তুলনায় মাছের দামও বেড়েছে।

‎শুক্রবার (১১ জুলাই) রাজধানীর কয়েকটি কাঁচাবাজার ঘুরে এমন চিত্র দেখা যায়।

‎এক কেজি কাঁচামরিচ তিনশত থেকে সাড়ে তিনশত টাকায় বিক্রি হচ্ছে। তাল বেগুন ও টমেটো দেড়শো টাকা দরে বিক্রি হচ্ছে। তবে একশত টাকার ওপরে লম্বা বেগুনে দাম। করলা, ঢেড়সসহ অন্যান্য সবজি ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে।
‎হঠাৎ করে সবজির দাম বেড়ে যাওয়ায় নিম্ন আয়ের ক্রেতারা বিপাকে পড়েছেন। একজন ক্রেতা বলেন, দুয়েকদিন আগের তুলনায় আজকে সবজির দাম বেশি।
‎বিক্রেতারা জানান, টানা বৃষ্টিতে মাঠ থেকে ফসল তোলার কাজ ব্যহত হচ্ছে। নিচু জমি পানিতে তলিয়ে গেছে। অন্যদিকে পরিবহন খরচ বৃদ্ধি পাওয়ায় দাম বেড়েছে।

একজন বিক্রেতা বলেন, বৃষ্টির জন্য চাষীরা ফসল উঠাতে পারছে না। তাই সবজির দাম বেশি।
‎অন্যদিকে, গত তিন-চারদিনের তুলনায় সব ধরণের মাছের দাম কেজিতে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত বেড়েছে। সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাহিরে ইলিশ। এককেজি আকারের ইলিশ আড়াই হাজার টাকার বেশি বিক্রি হচ্ছে। আর সাতশত থেকে আটশত গ্রাম ওজনের ইলিশের জন্য ১৮শ থেকে দুই হাজার টাকা গুনতে হচ্ছে। এছাড়া, ছয়শত থেকে হাজার টাকার নীচে দেশি নদ-নদীর মাছ পাওয়া যাচ্ছে না।
একজন ক্রেতা বলেন, দামের ঊর্ধ্বগতির কারণে বাজেটের মধ্যে বাজার করা সম্ভব হয়না। আরেকজন বলেন, চিংড়ি মাছ আগে সাড়ে ছয়শত টাকার মধ্যে পাওয়া গেলেও এখন ৮০০ থেকে ৮৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। আর ইলিশ মাছ ধরাছোঁয়ার বাহিরে চলে গেছে।

‎বিক্রেতারা বলেন, বৃষ্টিতে পানি বেড়ে যাওয়ার মাছের যোগান কমেছে। দুয়েকদিনের মধ্যে দাম নিয়ন্ত্রণে চলে আসবে।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

জনগণের শাসন কায়েম কেবল নির্বাচনের মাধ্যমেই সম্ভব: নজরুল ইসলাম খান

যুদ্ধবিরতি আলোচনার মাঝেই গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ১০৯ ফিলিস্তিনি নিহত

রাশিয়া থেকে জ্বালানি তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি চেয়েছে বাংলাদেশ

দেশে বছরে পাটের উৎপাদন ১৫ লাখ টন

নিখোঁজ বিজ্ঞপ্তি

তজুমদ্দিনে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার মূল আসামি আলাউদ্দিনসহ গ্রেফতার ২

হাম টিকাদান কর্মসূচির দ্বিতীয় ধাপ শুরু, ৪ সিটি করপোরেশন এলাকায় টিকা পাবে ১২ লাখের বেশি শিশু

একদিকে ফ্যামিলি কার্ড, অন্যদিকে নারীদের গায়ে হাত মেনে নেয়া হবে না

ব্রেইন স্ট্রোক করেছেন বাবা, দোয়া চেয়েছেন ফারিয়া

প্রধান উপদেষ্টা ও রাজনৈতিক ব্যক্তিবর্গকে ধন্যবাদ জানালেন জামায়াত আমির