শুক্রবার , ২৩ জানুয়ারি ২০২৬ | ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা English
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি বিশ্ব
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. ঈদুল ফিতর
  8. ক্রিকেট
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. দুর্ঘটনা
  12. ফুটবল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. রাজনীতি

ছুটির দিনে বাণিজ্য মেলায় ক্রেতা-দর্শনার্থীর সমাগম

প্রতিবেদক
The Daily World News
জানুয়ারি ২৩, ২০২৬ ৬:৪৬ পূর্বাহ্ণ   প্রিন্ট সংস্করণ

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৬, ১২:১৪ পিএম

সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় সকাল থেকেই ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ক্রেতা-দর্শনার্থীদের সমাগম ও ভিড় লক্ষ্য করা গেছে। ভালো ব্যবসার আশা করছেন, বিক্রেতারা। পাশাপাশি মূল্য ছাড়ের অফার দিচ্ছে বিভিন্ন স্টলও।

শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল থেকেই মেলা প্রাঙ্গনে দেখা যায় এ আবহ।

এবারের মেলায় দর্শনার্থীদের বিশেষ আকর্ষণ কাশ্মিরি শাল, পোশাক, কার্পেট, ল্যাম্প। পাশাপাশি ঘর সাজানোর রঙিন সামগ্রীও কাড়ছে ক্রেতাদের নজর। নারীদের ভিড় তুলনামূলক বেশি অ্যালুমিনিয়ামের স্টলে।

ইলেকট্রিক বাইকের স্টলগুলোতেও দেখা যাচ্ছে চোখে পড়ার মতো ভিড়। ব্যবসায়ীরা বলছেন, সময় যত এগোবে বিক্রিও তত বাড়বে।

বিক্রেতারা জানিয়েছেন, শীত ও কুয়াশার কারণে গত সপ্তাহে আশানুরূপ বেচাকেনা হয়নি। ক্রেতা-দর্শনার্থীর সমাগমও ছিল কম। তবে শুক্রবার ছুটির দিনে উপরি পাওয়া হিসেবে ছিল আলো ঝলমলে আবহাওয়া। এতে দূর-দূরান্ত থেকেও দর্শনার্থীরা মেলায় এসেছেন। এতে বেচাকেনা বেড়েছে।

ছুটির দিন উপলক্ষে আজও কনসার্টের পাশাপাশি রাখা হয়েছে ই-টিকিট ও ক্যাশলেস কাউন্টার। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি নিরাপত্তা ও ব্যবস্থাপনায় কাজ করছে তিনশ’ স্বেচ্ছাসেবী।

উল্লেখ্য, গত ৩ জানুয়ারি নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলে উদ্বোধন করা হয় ‘৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০২৬’। মাসব্যাপী এ মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকে। তবে সাপ্তাহিক ছুটির দিন রাত ১০টা পর্যন্ত খোলা থাকছে।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

ফ্রিল্যান্সারের তিন কোটি টাকা লোপাট, ডিবির ৭ সদস্য সাময়িক বরখাস্ত

সন্ত্রাস ও অর্থের প্রভাবমুক্ত রাজনীতি চায় এনসিপি: আখতার হোসেন

আবু সাঈদের কবর জিয়ারত করলেন জামায়াত আমির

মাছ-মাংসসহ ২৯ নিত্যপণ্যের দাম বেঁধে দিলো কৃষি অধিদপ্তর

আশুরাকে ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে: ডিএমপি ভারপ্রাপ্ত কমিশনার

রাশিয়ায় কনসার্ট হলে বন্দুক হামলায় নিহত ৬০

মাইলস্টোনে বিমান বিধ্বস্ত: নিহত বেড়ে ২৭, শনাক্ত হয়নি ৬ জনের মরদেহ

শেখ হাসিনা-কামালের বিরুদ্ধে তৃতীয় দিনের সাক্ষ্যগ্রহণ আজ

বাড়লো স্বর্ণের দাম, আজ থেকে কার্যকর

জুলাই ঘোষণাপত্র পাঁচ আগস্টের আগেই ঘোষণা করা হবে: তথ্য উপদেষ্টা