মঙ্গলবার , ৮ জুলাই ২০২৫ | ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা English
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি বিশ্ব
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. ঈদুল ফিতর
  8. ক্রিকেট
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. দুর্ঘটনা
  12. ফুটবল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. রাজনীতি

সিরাজগঞ্জে ট্রাকচাপায় প্রাণ গেলো বাবা-ছেলের

প্রতিবেদক

জুলাই ৮, ২০২৫ ৭:৪৭ পূর্বাহ্ণ   প্রিন্ট সংস্করণ

সারাদেশ | 8th July, 2025 10:47 am

সিনিয়র করেসপনডেন্ট, সিরাজগঞ্জ :
সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাকচাপায় ব্যাটারি চালিত অটোরিকশার যাত্রী বাবা-ছেলে নিহত হয়েছেন। মঙ্গলবার (৮ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সলঙ্গা থানার চড়িয়া মধ্যপাড়া এলাকায় নুর জাহান হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
‎নিহতরা হলেন, সলঙ্গা থানার পুরনা বেড়া গ্রামের মৃত নূর মোহাম্মাদের ছেলে আব্দুল মান্নান খন্দকার (৭০) ও তার ছেলে জুয়েল খান্দকার (৩৫)।
‎পুলিশ ও স্থানীয়রা জানায়, থানার পুরান বেড়া থেকে ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ে অসুস্থ বাবাকে নিয়ে দুই ছেলে জেলার এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিলেন। হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সলঙ্গা থানার চড়িয়া মধ্যপাড়া এলাকায় নুর জাহান হোটেলের সামনে পৌঁছালে মহাসড়কে খানাখন্দ থাকায় অটোরিকশাটি মহাসড়কের মাঝামাঝি চলে যায়। এ সময় হাটিকুমরুল থেকে বনপাড়াগামী দ্রুতগতির একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী আব্দুল মান্নান খান্দকার ও তার ছোট ছেলে জুয়েল খন্দকার মারা যায়। আহত হন বড় ছেলে রাসেল খন্দকার। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
‎হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুর রউফ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ট্রাকচাপায় অটোরিকশার যাত্রী বাবা ও ছেলে মারা গেছে। ঘাতক ট্রাকটি জব্দ করা গেলেও চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

ইফতার পার্টি না করে মানুষের পাশে দাঁড়ানোর অনুরোধ প্রধানমন্ত্রীর

নেপালে তুলে নেয়া হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপর নিষেধাজ্ঞা ‎

শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম সাক্ষ্যগ্রহণ শুরু কাল, হতে পারে লাইভ সম্প্রচার

১৭ ঘণ্টা পরও পুরোপুরি নেভেনি চট্টগ্রামে চিনির গুদামে লাগা আগুন

ডায়াবেটিসের যে অচেনা ৭ লক্ষণ অনেকেই জানেন না

মাওলানা ভাসানী ছিলেন শ্রমিক-মেহনতি মানুষের পক্ষের রাজনীতিবিদ: নাহিদ

এবারই শেষবারের মতো আইপিএল খেলবেন কার্তিক

মোহাম্মদপুরে সেনা অভিযানে বিপুল মাদকসহ গ্রেফতার ৬

রোজার আগের দিন অস্থির লেবুর বাজার, চড়া শসা-বেগুন

শপথ নিলো জামায়াত ও স্বতন্ত্র প্রার্থীরা