সোমবার , ২৫ মার্চ ২০২৪ | ২৩শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা English
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি বিশ্ব
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. ঈদুল ফিতর
  8. ক্রিকেট
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. দুর্ঘটনা
  12. ফুটবল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. রাজনীতি

মোংলা ইপিজেডে ছাঁটাইয়ের প্রতিবাদে শ্রমিকদের বিক্ষোভ

প্রতিবেদক

মার্চ ২৫, ২০২৪ ৩:৩৮ অপরাহ্ণ   প্রিন্ট সংস্করণ

মোংলা ইপিজেডে দেড় সহস্রাধিক শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে দিনভর উত্তেজনা ছড়িয়ে পড়ে। সোমবার (২৫ মার্চ) সকাল থেকে ভিআইপি নামক একটি ভারতীয় ব্যাগ কোম্পানির শ্রমিকরা বিক্ষোভ করেন। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা ফ্যাক্টরি এলাকায় ইট-পাটকেল নিক্ষেপসহ ভাঙচুরের চেষ্টা চালায়।

এক পর্যায়ে ইপিজেডের নিরাপত্তা কর্মী ও পুলিশের সঙ্গে শ্রমিকরা সংঘর্ষে জড়িয়ে পড়লে পুলিশ লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কয়েকজনকে আটক করা হয়।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম বলেন, সরকারি সম্পত্তি রক্ষায় পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালালে বিক্ষুব্ধ শ্রমিকরা বেপরোয়া হয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বেশ কয়েকজন শ্রমিককে আটক করে থানায় আনা হয়েছে।

এ দিকে ভিআইপি ফ্যাক্টরির মানব সম্পদ ব্যবস্থাপনা কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, আইন মেনে অগ্রিম বেতন ও ঈদ বোনাস পরিশোধ করে শ্রমিকদের ছাঁটাই করা হয়েছে। তারপরও কিছু শ্রমিক বিনা উস্কানিতে ফ্যাক্টরিতে হামলা চালিয়ে ভাঙচুর চালায়।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

নতুন-পুরোনো সিনেমা নিয়ে ঢাবিতে চলচ্চিত্র উৎসব

আজ ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, পাচ্ছেন ৩৭ হাজার ৫৬৭ জন

সীমান্তরক্ষীদের ফেরত পাঠাতে কাজ করছে সরকার : পররাষ্ট্রমন্ত্রী

লেবাননের ঘরবাড়িতে অবৈধভাবে ‘সাদা ফসফরাস’ ছুড়েছে ইসরায়েল

বিমান বাহিনী পরিচালিত বিশেষ শিশুদের স্কুলে ১৭ জনের চাকরি

খুলনায় মুখোমুখি গণ অধিকার ও বৈষম্যবিরোধীরা, কেন কীভাবে বিবাদের শুরু

ডিএনসিসির বাড়িভাড়া নির্দেশিকা ‎দুই বছর আগে বাড়ানো যাবে না ভাড়া, দিতে হবে ছাদ-মূল গেটের চাবি

আশুরাকে ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে: ডিএমপি ভারপ্রাপ্ত কমিশনার

রাজধানীতে ব্যাপক শিলাবৃষ্টি

দেশে রমজান শুরু কবে, জানা যাবে সন্ধ্যায়