শনিবার , ১৭ জানুয়ারি ২০২৬ | ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা English
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি বিশ্ব
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. ঈদুল ফিতর
  8. ক্রিকেট
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. দুর্ঘটনা
  12. ফুটবল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. রাজনীতি

দেশের অভ্যন্তরে পোস্টাল ব্যালটের ডিজাইনে পরিবর্তন আনতে যাচ্ছে ইসি

প্রতিবেদক
The Daily World News
জানুয়ারি ১৭, ২০২৬ ৭:৪৪ পূর্বাহ্ণ   প্রিন্ট সংস্করণ

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৬, ১০:১৩ এএম

‎দেশের অভ্যন্তরে পোস্টাল ব্যালটের ডিজাইনে পরিবর্তন আনতে যাচ্ছে ইসি
দেশের অভ্যন্তরের পোস্টাল ব্যালটের ডিজাইনে পরিবর্তন আনতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। বিদেশে পাঠানো ব্যালটের মতো সব প্রতীক আর থাকছে না। নতুন ডিজাইনের পোস্টাল ব্যালটে শুধু চূড়ান্ত প্রার্থীর নাম ও প্রতীক থাকবে।

গতকাল শুক্রবার (১৬ জানুয়ারি) রাতে এক অনানুষ্ঠানিক বৈঠকে নির্বাচন কমিশন এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।

এর আগে, গত বৃহস্পতিবার দুপুরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল নির্বাচন কমিশনে গিয়ে বৈঠক করেন। সেখানে গিয়ে দেশে ব্যবহৃত পোস্টাল ব্যালটে সব প্রতীক না রেখে সংশ্লিষ্ট প্রার্থীদের নাম ও প্রতীক রাখার প্রস্তাব দেয়।

বৈঠক শেষে সালাহউদ্দিন আহমদ বলেন, পোস্টাল ব্যালট দেশের অভ্যন্তরে বেশি ব্যবহৃত হবে। সব মার্কা না রেখে দেশের ব্যালটগুলোতে সংশ্লিষ্ট প্রার্থীদের নাম ও প্রতীক রাখার স্পষ্ট প্রস্তাব দিয়েছি। নির্বাচন কঠিন না করে ভোটাররা যাতে ভোট দিতে পারেন সে ব্যবস্থা নেওয়া উচিত।

আর নির্বাচনে বিশেষ কিছু দলকে সুবিধা দেবার জন্য দাঁড়িপাল্লা, হাতপাখা ও শাপলা কলি প্রতীকগুলোকে পোস্টাল ব্যালটের প্রথম লাইনে রাখা হয়েছে বলে অভিযোগ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

‎তবে বিদেশে পাঠানো পোস্টাল ব্যালটের ডিজাইনের ব্যাখ্যা দিয়ে কমিশন জানায়, ব্যালট পেপার ছাপানোর ক্ষেত্রে সরকারি গেজেটের ক্রমধারা বা ধারাবাহিকতা অনুসরণ করা হয়েছে।

‎দেশের অভ্যন্তরে কারা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন?

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষ্যে নির্বাচনী দায়িত্বে থাকা কর্মকর্তা-কর্মচারী, নিজ ভোটার এলাকার বাইরে কর্মরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটাররা ভোট দিতে পারবেন।

‎পোস্টাল ব্যালটে ভোট দিতে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৩ জন নিবন্ধন করেছেন। আর দেশের বসবাসরত ভোটার রয়েছেন ৭ লাখ ৬১ হাজার ১৪১ জন।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

মিটফোর্ডে ব্যবসায়ী হত্যা: পটুয়াখালী থেকে আরও এক আসামি গ্রেফতার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ভোটের মাঠে এখন সুরের লড়াই, তারুণ্য ও প্রযুক্তিতে বদলে গেছে নির্বাচনী প্রচারণা

সংখ্যা লঘুদের দাসত্বের শিকল ভেঙে ফেলতে হবে: ওবাইদুল কাদের

যুক্তরাষ্ট্রের শুল্ক: কিছু বিষয় অমীমাংসিত রেখে দ্বিতীয় দিনের আলোচনা শেষ

আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলা: বিচার শুরুর আদেশ

৪০ বছরের শাসন আরও বাড়ানোর পথে উগান্ডার প্রেসিডেন্ট মুসেভেনি

খাগড়াছড়িতে বিজিবি-ইউপিডিএফ গোলাগুলি, অস্ত্র উদ্ধার

ব্যাংকগুলোতে নগদ ডলারের পরিমাণ বাড়ছে

আওয়ামী নেতাদের দমন-পীড়ন এজিদ বাহিনীর সমতুল্য: তারেক রহমান

যুদ্ধকালীন সাইবার হামলায় ইরানের দুটি প্রধান ব্যাংকের ডেটা ধ্বংস