
প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ০৬:২৩ এএ
গাজীপুরে টঙ্গীর মাজার বস্তিতে রাতভর অভিযান চালিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। এসময় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত সন্দেহে কয়েকজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় উদ্ধার করা হয় মাদকদ্রব্যসহ বিভিন্ন আলামত ও দেশীয় অস্ত্র।
রোববার (১৫ মার্চ) রাত ১১টা থেকে শুরু করে রাত ৪টা পর্যন্ত পরিচালিত এই অভিযানে র্যাব, বিজিবি, সিআইডি, পিবিআই সহ পুলিশের একাধিক টিম অংশ নেয়।
পুলিশ জানায়, মাজার বস্তিকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে মাদক বেচাকেনা, চুরি-ছিনতাইসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ ছিল। এসব অভিযোগের ভিত্তিতেই এলাকায় অভিযান চালানো হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. ইসরাইল হাওলাদার বলেন, মাজার বস্তির যেগুলো ঘরে মাদকের তথ্য আছে সব ঘর আমরা তল্লাশি করেছি, কোথায় কি হয় সেটা দেখার জন্য। আমাদের বিভিন্ন বাহিনীর অনেকগুলো টিম কাজ করেছে। অভিযানে বিভিন্ন আলামত পাওয়া গেছে। যেসব দুষ্কৃতিকারীদের পাওয়া গেছে তাদের কে গ্রেফতার করেছি।
মাদক ও চুরি-ছিনতাই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মহানগরের বিভিন্ন এলাকার বস্তিগুলোতে বিশেষ অভিযান অব্যাহত রাখার কথাও জানিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।
ই-মেইলঃ- thedailyworldnewsoffice@gmail.com
© Design & Development By Ctg It Soft