বৃহস্পতিবার , ৫ মার্চ ২০২৬ | ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা English
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি বিশ্ব
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. ঈদুল ফিতর
  8. ক্রিকেট
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. দুর্ঘটনা
  12. ফুটবল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. রাজনীতি

খুলনায় শ্রমিক দলের নেতাকে গুলি করে হত্যা, আটক ১

প্রতিবেদক
The Daily World News
মার্চ ৫, ২০২৬ ৫:০৭ পূর্বাহ্ণ   প্রিন্ট সংস্করণ

প্রকাশ: ০৫ মার্চ ২০২৬, ০৯:২৮ এএম

খুলনা নগরীতে মাসুম বিল্লাহ নামে শ্রমিক দলের এক নেতাকে প্রকাশ্যে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার (৪ মার্চ) রাত ৯টার দিকে নগরের ডাকবাংলো মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত মাসুম বিল্লাহ রূপসা উপজেলার বাগমারা গ্রামের মৃত মিনহাজ উদ্দীন মুন্সীর ছেলে। তিনি রূপসা-বাগেরহাট আন্তজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি এবং উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক।

এ ঘটনায় অশোক ঘোষ নামের একজনকে বিদেশি পিস্তলসহ আটক করেছে পুলিশ।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, বুধবার রাত ৯টার দিকে ডাকবাংলো মোড়ে একটি দোকানের সামনে পরিবারের সদস্যদের নিয়ে ঈদের কেনাকাটা করছিলেন মাসুম বিল্লাহ। হঠাৎ ছয় থেকে সাত জনের একটি দল ঘিরে ধরে তাকে। ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে করা হয় জখম। পরে মৃত্যু নিশ্চিত করতে গুলি করা হয়।

গুলির শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা এগিয়ে এলে পালানোর চেষ্টা করে হামলাকারীরা। এ সময় দায়িত্বরত এক ট্রাফিক পুলিশ ও জনতার সহায়তায় অশোক ঘোষ নামের একজনকে একটি বিদেশি পিস্তলসহ আটক করা হয়।

গুলিবিদ্ধ মাসুম বিল্লাহকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে, মরদেহ রাখা হয়েছে হাসপাতালের মর্গে। পূর্বশত্রুতার জেরেই এই হত্যাকাণ্ড বলে প্রাথমিক ধারণা পুলিশের।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

আল জাজিরার প্রতিবেদন: শেখ হাসিনার পতনে ভূমিকা রাখা র‍্যাপ-মিম কি নতুন রাজনৈতিক আবহের জন্ম দিচ্ছে?

গুরুত্বপূর্ণ কূটনৈতিক বিজয় ও ঐতিহাসিক বাণিজ্য চুক্তি— শুল্ক নিয়ে প্রধান উপদেষ্টা

রাজসাক্ষী হওয়ায় সাবেক আইজিপি মামুন কি ক্ষমা পেতে পারেন?

জেষ্ঠ্যতার ভিত্তিতে প্রধান বিচারপতি নিয়োগ দেয়ার বিষয়ে একমত দলগুলো

‘রাজনৈতিক বিবেচনায়’ গভর্নর নিয়োগে জামায়াতের উদ্বেগ

ক্যারিয়ার গড়ার সুযোগ দিচ্ছে আরএফএল, লাগবে না অভিজ্ঞতা

ব্যাংকগুলোতে নগদ ডলারের পরিমাণ বাড়ছে

হারামাইনে আজ যারা জুমার নামাজ পড়াবেন

ক্যারিয়ার গড়ার সুযোগ দিচ্ছে ইস্টার্ন ব্যাংক, অভিজ্ঞতা ছাড়াও আবেদন

শহীদ সেনাসদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর