বৃহস্পতিবার , ২১ মার্চ ২০২৪ | ২৩শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা English
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি বিশ্ব
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. ঈদুল ফিতর
  8. ক্রিকেট
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. দুর্ঘটনা
  12. ফুটবল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. রাজনীতি

৩০০ টাকায় মিলছে আট কেজির তরমুজ

প্রতিবেদক

মার্চ ২১, ২০২৪ ১০:৫৬ পূর্বাহ্ণ   প্রিন্ট সংস্করণ

পবিত্র রমজান মাস উপলক্ষে ঢাকায় ২০ স্থানে ভ্রাম্যমাণ ট্রাকসেল ও দোকানের মাধ্যমে ন্যায্যমূল্যে তরমুজ বিক্রির কার্যক্রম শুরু হয়েছে।

এসব স্থানে পিস হিসেবে তরমুজ বিক্রয় করা হবে। প্রাথমিকভাবে সাত থেকে আট কেজি এক পিস তরমুজের দাম নির্ধারণ করা হয়েছে ৩০০ টাকা। চার থেকে ছয় কেজি ওজনের দাম হবে ২০০ টাকা। এ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন (বিপিএ) ও ফসল ডটকম লিমিটেড।

 

বৃহস্পতিবার (২১ মার্চ) রাজধানীর কারওয়ান বাজারের টিসিবি ভবন চত্বরে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান এ কার্যক্রম উদ্বোধন করেন।

ভোক্তা ডিজি বলেন, বেসরকারি অনেক প্রতিষ্ঠানে এবার রমজানের মধ্যে পণ্যের দামে বিশেষ ছাড় দিয়েছে। তারা নিত্যপণ্যের দামে যেন মানুষের কষ্ট না হয় সেজন্য কাজ করছে। সরকারিভাবে তাদের সহায়তা দিতে পারলে শুধু রমজানের নয়, বছরব্যাপী তারা স্বস্তিদায়ক দামে পণ্য দিতে পারবে।

বিপিএর সভাপতি সুমন হাওলাদার বলেন, রমজান উপলক্ষে আমরা ন্যায্যমূল্যে ডিম-দুধ বিক্রি করে আসছি। এরমধ্যে দেখছি, তরমুজ অস্বাভাবিক দামে বিক্রি করছেন ব্যবসায়ীরা। যে কারণে ক্রেতাদের স্বস্তি দিতে এ উদ্যোগ নিয়েছি।

তিনি বলেন, পর্যায়ক্রমে ঢাকার ২০ স্থানে তরমুজ সরবরাহ করা হবে। প্রাথমিকভাবে আকারভেদে ২০০ থেকে ৩০০ টাকার মধ্যে তরমুজ বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দলীয় এজেন্ডা বাস্তবায়নের প্রমাণ মিললে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার

আবারও সিরিয়ায় একাধিক বিমান হামলা ইসরায়েলের

বুধবার থেকে রাত ৯টার পরও চলবে মেট্রোরেল

শহীদ সেনাসদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ আয়োজনের আগ্রহ পাকিস্তানের

যেসব মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা

যুক্তরাজ্য-ফ্রান্সসহ ২৩টি দেশের দাবি: গাজায় ইসরায়েলের আগ্রাসন ‘এখনই শেষ করতে হবে’

পুলিশি হেফাজতে লতিফ সিদ্দিকী, অবরুদ্ধ আ. লীগ নেতাকর্মীরা

ঈদ যাত্রার জন্য প্রস্তুত হচ্ছে গণপরিবহন

চিকেন পক্স হলে যা করবেন, যা করবেন না