রবিবার , ২৪ মার্চ ২০২৪ | ২৩শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা English
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি বিশ্ব
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. ঈদুল ফিতর
  8. ক্রিকেট
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. দুর্ঘটনা
  12. ফুটবল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. রাজনীতি

রূপগঞ্জে গাউছিয়া মার্কেটের কাঁচাবাজারের ভয়াবহ অগ্নিকাণ্ড

প্রতিবেদক

মার্চ ২৪, ২০২৪ ৫:৪৯ পূর্বাহ্ণ   প্রিন্ট সংস্করণ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাউছিয়া মার্কেটের কাঁচাবাজারের অংশে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৮ ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। এই ঘটনায় প্রায় শতাধিক দোকান পুড়ে গেছে। তবে এতে কেউ হতাহত হননি।

রবিবার (২৪ মার্চ) ভোর পৌনে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এখন ডাম্পিংয়ের কাজ চলছে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, গাউছিয়া মার্কেটের কাঁচাবাজার অংশে রাত সাড়ে ৩টার দিকে আগুন লাগে। খবর পেয়ে রাত পৌনে ৪টার দিকে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট এসে কাজ শুরু করে। ভোর পৌনে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপপরিচালক ও ইনসিডেন্ট কমান্ডার মো. ছালেহ উদ্দিন বলেন, “রাত ৩টা ৩৫ মিনিটে গাউছিয়া কাঁচাবাজারে আগুন লাগার খবর পেয়ে রূপগঞ্জের কাঞ্চন ও আড়াইহাজার ফায়ার স্টেশনের ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এ সময় আগুনের ভয়াবহতা বাড়তে শুরু করে। পরে আদমজি ইপিজেড ও ডেমরা ফায়ার স্টেশনের মোট আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। এখন ডাম্পিংয়ের কাজ চলছে ও আগুন নিয়ন্ত্রণে আছে। আগুন আর স্প্রেড (ছড়ানোর) সম্ভাবনা নেই। এই ঘটনায় কেউ হতাহত হয়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে বলা সম্ভব হবে।”
কাঁচাবাজারের আগুন দ্রুত ছড়িয়ে যাওয়ার কারণ উল্লেখ করে তিনি বলেন, “এই মার্কেট টিনশেড এবং প্রত্যেকটা দোকানের শাটার লাগানো ছিল। অধিকাংশ দোকানের শাটার ও তালা কেটে দোকানে প্রবেশ করেছে ফায়ার সার্ভিস টিম ও অত্যন্ত ঝুঁকি নিয়ে অগ্নিনির্বাপণ করেছে। এটা কাঁচা মার্কেট নাম হলেও বিভিন্ন রকমের দোকান ছিল। এমনকি লুব্রিকেন্ট ও পেট্রোল, হার্ডওয়্যার, টায়ার-টিউব, খাবার হোটেলসহ নানা রকমের দোকান ছিল এই মার্কেটে। এ কারণে আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ে।”

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

হাতিরপুলে আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে নৌবাহিনী

ঢাকায় জাতিসংঘের মানবাধিকার অফিসের জন্য রাষ্ট্রের ব্যর্থতাই দায়ী— বলছেন বিশ্লেষকরা

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

ঢাকায় জাতিসংঘের মানবাধিকারবিষয়ক মিশন স্থাপনে সমঝোতা স্মারকের খসড়া অনুমোদন

ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে নির্বাচনের জন্য প্রস্তুত বাংলাদেশ: প্রধান উপদেষ্টা

জামালপুরের বেশিরভাগ ভোটারদের নেই ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট সম্পর্কে স্পষ্ট ধারণা

ঐকমত্য কমিশন ব্যর্থ হলে তা হবে সকলের ব্যর্থতা: আলী রীয়াজ

তারেক রহমান পারস্পরিক শ্রদ্ধা ও ইতিবাচক রাজনীতির সূচনা করেছেন: সারজিস

ডায়াবেটিসের যে অচেনা ৭ লক্ষণ অনেকেই জানেন না

জামায়াত আমিরের সঙ্গে ঢাবি ভিসির সৌজন্য সাক্ষাৎ