Tuesday , 21 July 2026 |
বাংলা English
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি বিশ্ব
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. ঈদুল ফিতর
  8. ক্রিকেট
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. দুর্ঘটনা
  12. ফুটবল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. রাজনীতি

২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা, বিমানভাড়া কমলো ৩৭ হাজার টাকা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ১২:১৫ পিএম

২০২৭ সালের হজের জন্য নতুন প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম মন্ত্রণালয়। নতুন ঘোষণায় হজযাত্রীদের বিমানভাড়া প্রায় ৩৭ হাজার টাকা কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, সরকারি ব্যবস্থাপনায় এবার দুটি হজ প্যাকেজ রাখা হয়েছে। এর মধ্যে হজ প্যাকেজ-১–এর ব্যয় ধরা হয়েছে ৬ লাখ ১৫ হাজার ২৬৩ টাকা, আর হজ প্যাকেজ-২–এর খরচ নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা

এছাড়া বেসরকারি ব্যবস্থাপনায় সাধারণ হজ প্যাকেজের ব্যয় নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ১৩ হাজার ৫০০ টাকা

তিনি আরও জানান, হজে যেতে আগ্রহীদের আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে হবে। ২০২৭ সালের হজ ফ্লাইট ৮ এপ্রিল থেকে শুরু হওয়ার পরিকল্পনা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

সর্বশেষ - সারাদেশ