বুধবার , ১৩ মার্চ ২০২৪ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা English
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি বিশ্ব
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. ঈদুল ফিতর
  8. ক্রিকেট
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. দুর্ঘটনা
  12. ফুটবল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. রাজনীতি

ইফতারে সুস্বাদু লেবুর শরবত

প্রতিবেদক

মার্চ ১৩, ২০২৪ ৬:৩৭ পূর্বাহ্ণ   প্রিন্ট সংস্করণ

বছর ঘুরে চলে এসেছে পবিত্র মাহে রমজান। ইফতার রমজান মাসের অন্যতম ইবাদত। সারা দিন রোজার পর ইফতারে অবশ্যই পুষ্টিগুণসমৃদ্ধ পানীয় পান করুন। এ ছাড়া এখন করোনার মহামারি চলছে। তাই বেশি করে ভিটামিন-সি যুক্ত খাবার খাওয়ার চেষ্টা করুন। লেবুতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন-সি। তাই আমাদের আজকের আয়োজনে রয়েছে প্রাণজুড়ানো দুরকম লেবুর শরবত, যা শরীরের সব ক্লান্তি দূর করে শরীর ও মনকে সতেজ রাখবে। তাহলে দেখে নিন শরবত তৈরির প্রক্রিয়াগুলো—

 

লেবু-পুদিনার শরবত

উপকরণ

পুদিনা পাতা—এক কাপ

লেবুর রস—দুই টেবিল চামচ

ভাজা জিরা গুঁড়া—আধা চা চামচ

বিট লবণ—আধা চা চামচ

চিনি—তিন টেবিল চামচ

পানি—পরিমাণমতো

প্রস্তুত প্রণালি

প্রথমে ব্লেন্ডারে পুদিনা পাতা ব্লেন্ড করে নিন। এবার পানি, জিরা গুঁড়া, বিট লবণ, চিনি দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিন। এখন একটি ছাঁকনি দিয়ে ছেঁকে পুদিনা ও লেবুর রস দিয়ে ব্লেন্ড করে নিন। এবার গ্লাসে কয়েকটা পুদিনা পাতা দিয়ে পরিবেশন করুন মজাদার লেবু-পুদিনার শরবত।

লেবু-আদার শরবত

উপকরণ

আদার রস—এক চা চামচ

লেবুর রস—দুই টেবিল চামচ

বিট লবণ—আধা চা চামচ

চিনি—দুই টেবিল চামচ

পানি—এক গ্ল

প্রস্তুত প্রণালি

ব্লেন্ডারে সব উপকরণ দিয়ে একসঙ্গে মিশিয়ে ব্লেন্ড করে নিন। এবার গ্লাসে ঢেলে পরিবেশন করুন সুস্বাদু লেবু-আদার শরবত।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

মির্জা আব্বাস ভাইয়ের পরিপূর্ণ সুস্থতার জন্য সবাই দোয়া করবেন: স্থানীয় সরকারমন্ত্রী

ওবায়দুল কাদেরসহ ৭ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ

নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৭ জন নিহত

রাশিয়ার হামলায় নিহত ৫, অল্পের জন্য বেঁচে গেলেন জেলেনস্কি

শাকিলকে কত টাকা ফিরিয়ে দিলেন অপূর্ব?

কারাবন্দিদের নিরাপত্তার পাশাপাশি মানবাধিকার নিশ্চিত করতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ওজনে জালিয়াতি, গ্রেপ্তার ৪

৩৩ বছরের জীবনে ১৪ বছর কারাগারে, শেষে ডাকাত সন্দেহে গণপিটুনিতে মৃত্যু

রমনা বটমূলে বোমা হামলা, ২৫ বছরেও হয়নি মামলার চূড়ান্ত নিষ্পত্তি

রমজান শুরু উপলক্ষে জাতিসংঘ মহাসচিবের বার্তা