শনিবার , ৯ মার্চ ২০২৪ | ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা English
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি বিশ্ব
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. ঈদুল ফিতর
  8. ক্রিকেট
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. দুর্ঘটনা
  12. ফুটবল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. রাজনীতি

ডায়াবেটিসের যে অচেনা ৭ লক্ষণ অনেকেই জানেন না

প্রতিবেদক

মার্চ ৯, ২০২৪ ৩:১৭ অপরাহ্ণ   প্রিন্ট সংস্করণ

রক্তে শর্করা বেড়ে গেলে ঘন ঘন প্রস্রাবের বেগ আসে। এছাড়া কোথাও কেটে গেলে তা সারতে চায় না। পানি পান করলেও সহজে পিপাসা মেটে না। তাছাড়া ক্লান্তি তো আছেই।

তবে চিকিৎসকদের মতে, রক্তে শর্করা বাড়তে থাকলে আরও এমন কিছু সমস্যা দেখা দেয় যা সাধারণত ডায়াবেটিস বলে মনে হয় না। সেগুলো সম্পর্কেও জেনে রাখা জরুরি-

রক্তে শর্করা বেড়ে গেলে কী ধরনের উপসর্গ দেখা দেয়?

পিরিয়োডন্টিটিস

সাধারণ দাঁতের রোগ মারাত্মক আকার ধারণ করতে পারে ডায়াবেটিস থাকলে। যাকে চিকিৎসা পরিভাষায় বলা হয় পিরিয়োডন্টিটিস। তাই যাদের ডায়াবেটিস আছে, তাদের দাঁত কিংবা মাড়ি থেকে রক্ত পড়ার মতো উপসর্গ দেখা দিলেই সতর্ক হতে হবে।

ত্বকের সমস্যা

রক্তে শর্করা বেশি হওয়ার প্রথম লক্ষণ ফুটে ওঠে ত্বকে। তেমন কোনো কারণ ছাড়াই শরীরের ভাঁজে ভাঁজে বিশেষ করে ঘাড়, গলা, কাঁধ, বাহুমূল, হাঁটু, কনুইয়ে কালচে ছোপ পড়তে দেখলেই সাবধান হতে হবে।

চিকিৎসকরা বলছেন, ইনসুলিন হরমোনের ক্ষরণ কমে গেলে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়। ফলে এই ধরনের সমস্যা দেখা দিতে পারে।

ঘন ঘন সংক্রমণ

ডায়াবেটিস রোগ প্রতিরোধ ক্ষমতা ক্রমশ দুর্বল করে দেয়। ফলে চট করে ব্যাকটেরিয়া বা ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যায়।

শুধু তা ই নয়, চুলের গোড়ায় সংক্রমণ বা ফলিকিউলাইটিস, নখের কোণে পুঁজ জমে সংক্রমণ হওয়ার পিছনেও কিন্তু ডায়াবেটিসের হাত আছে।

চোখে সমস্যা

রক্তে শর্করা বেশি থাকলে চোখের মধ্যে থাকা রক্তবাহিকাগুলো ক্ষতিগ্রস্ত হয়। ফলে কম বয়সেই দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে আসতে পারে। পাকাপাকিভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে রেটিনা। দূরের জিনিস দেখতে বা বই পড়তেও সমস্যা হয়।

শ্রবণজনিত সমস্যা:

ডায়াবেটিস থাকলে শ্রবণযন্ত্রের উপরেও তার প্রভাব পড়ে। দীর্ঘদিন ধরে ডায়াবেটিস থাকলে চোখের মতোই কানের রক্তবাহিকা ও স্নায়ু ক্ষতিগ্রস্ত হয়। তাই কানে কম শুনলেও রক্তের শর্করার মাত্রা পরীক্ষা করিয়ে নিতে হবে।

মুখে দুর্গন্ধ:

ডায়াবেটিকদের মধ্যে ‘কেটোঅ্যাসিডোসিস’ খুবই সাধারণ একটি সমস্যা। শরীরে ইনসুলিন হরমোনের অভাব হলে কিটোন নামক অ্যাসিডের পরিমাণ বেড়ে যায়। ফলে মুখে ফলের গন্ধ তৈরি হয়।

ওজন ও খাবারে পরিবর্তন

রক্তে শর্করা বাড়তে থাকলে ওজনে পরিবর্তন আসা স্বাভাবিক। বেশির ভাগ ক্ষেত্রেই দেখা যায়, ডায়াবেটিস হলে ভাজাপোড়া খাবারের প্রবণতা বেড়ে যায়।

তবে ডায়াবেটিস হলে সবারই যে ওজন বেড়ে যাবে, তেমনটি নয়। কারও কারও ক্ষেত্রে এর উল্টোটিও হতে পারে। তাই হঠাৎ ওজনে হেরফের হলেই চিকিৎসকের পরামর্শ নিন।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

রাজধানীতে হঠাৎ বৃষ্টি, জলাবদ্ধতায় তীব্র যানজট

আগামীকাল বছরের প্রথম বলয়গ্রাস সূর্যগ্রহণ

তজুমদ্দিনে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার মূল আসামি আলাউদ্দিনসহ গ্রেফতার ২

গাজায় নিহত আরও ১১১ ফিলিস্তিনি

দাঁড়িপাল্লা-শাপলা কলির আসন সমঝোতা ‎এনসিপিকে দশের বেশি আসন ছাড় দিচ্ছে না জামায়াত!

গাজায় রোডসাইড বোমা বিস্ফোরণে ইসরায়েলি ডিফেন্স ফোর্সেসের ৫ সেনা নিহত

ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের ‘দড়িতে বাঁধা কুকুর’ আখ্যা খামেনির

যুদ্ধবিমান বিধ্বস্ত: চিকিৎসাধীন আরও এক শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৩২ ‎

আশুরাকে ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে: ডিএমপি ভারপ্রাপ্ত কমিশনার

বিয়ে করেছেন সংগীতশিল্পী মিলন