বৃহস্পতিবার , ২৮ আগস্ট ২০২৫ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা English
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি বিশ্ব
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. ঈদুল ফিতর
  8. ক্রিকেট
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. দুর্ঘটনা
  12. ফুটবল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. রাজনীতি

আবারও সিরিয়ায় একাধিক বিমান হামলা ইসরায়েলের

প্রতিবেদক

আগস্ট ২৮, ২০২৫ ৯:০৪ পূর্বাহ্ণ   প্রিন্ট সংস্করণ

আন্তর্জাতিক | 28th August, 2025 2:16 pm
আবারও সিরিয়ায় একাধিক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। বুধবার (২৮ আগস্ট) রাজধানী দামেস্কের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে কিসওয়া এলাকায় চালানো হয় এ হামলা। এক প্রতিবেদনে খবরটি নিশ্চিত করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।
একটি প্রাক্তন সেনা ব্যারাকে এ আক্রমণ চালানো হয়েছে বলে দাবি সিরীয় সেনাবাহিনী ও দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন আল-ইখবারিয়ার। এতে ব্যবহার করা হয় চারটি হেলিকপ্টার।
‎আলজাজিরার প্রতিবেদনে উল্লেখ করা হয়, অনেক ইসরায়েলি সেনা সরাসরি ঘটনাস্থলে অবতরণ করে। তাদের সাথে ছিল নানা অনুসন্ধানী সরঞ্জাম। ২ ঘণ্টারও বেশি সময় সেখানে অবস্থান করে তারা। তবে এ হামলার ব্যাপারে এখনো কোনও মন্তব্য করেনি আইডিএফ। এর আগে, গত মঙ্গলবার একই এলাকায় হামলায় প্রাণ হারান ৬ সিরীয় সেনা।
‎বুধবার এক বিবৃতিতে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলাকে ‘আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদের চরম লঙ্ঘন’ বলে অভিহিত করে।
‎উল্লেখ্য, কিসওয়ার কাছে ইসরায়েলি ড্রোন হামলায় ছয় সৈন্য নিহত হওয়ার একদিন পর, অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি আহমেদ আল-শারার সরকার ইসরায়েলের অঞ্চলটিতে নিয়ন্ত্রণ সম্প্রসারণ চেষ্টার অভিযোগ করে। আর এরপরই এই অভিযান পরিচালনা করে ইসরায়েল।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ভোটের মাঠে এখন সুরের লড়াই, তারুণ্য ও প্রযুক্তিতে বদলে গেছে নির্বাচনী প্রচারণা

রোজার আগের দিন অস্থির লেবুর বাজার, চড়া শসা-বেগুন

হাসিনাকন্যা পুতুল বাধ্যতামূলক ছুটিতে

যুদ্ধবিরতি আলোচনার মাঝেই গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ১০৯ ফিলিস্তিনি নিহত

মার্কিন অবরোধ এড়িয়ে ২২ কোটি ডলারের তেল নিয়ে এশিয়ায় পৌঁছেছে ইরানি সুপার ট্যাঙ্কার

২৭ জুলাই ২০২৪: কারফিউর মধ্যে চলে গণগ্রেফতার, সারজিস-হাসনাতকেও তুলে নেয় ডিবি ‎

ব্রেইন স্ট্রোক করেছেন বাবা, দোয়া চেয়েছেন ফারিয়া

গাজায় রোডসাইড বোমা বিস্ফোরণে ইসরায়েলি ডিফেন্স ফোর্সেসের ৫ সেনা নিহত

বিশেষ ফ্লাইটে দেশে ফিরলেন দুবাইয়ে আটকে পড়া ১৮৯ বাংলাদেশি

শেওড়াপাড়া থেকে নারীর মরদেহ উদ্ধার, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ