বৃহস্পতিবার , ২৭ মার্চ ২০২৫ | ৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা English
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি বিশ্ব
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. ঈদুল ফিতর
  8. ক্রিকেট
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. দুর্ঘটনা
  12. ফুটবল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. রাজনীতি

খুলনায় মুখোমুখি গণ অধিকার ও বৈষম্যবিরোধীরা, কেন কীভাবে বিবাদের শুরু

প্রতিবেদক

মার্চ ২৭, ২০২৫ ৩:৪০ পূর্বাহ্ণ   প্রিন্ট সংস্করণ

খুলনা নগরের শান্তিধাম মোড়ের পঞ্চবীথি ক্রীড়া চক্র ক্লাব ‘দখল’ ও ‘দখলমুক্ত’ করার ইস্যুকে কেন্দ্র করে গণ অধিকার পরিষদ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা এখন মুখোমুখি অবস্থানে। পাল্টাপাল্টি মামলাও করেছে দুই পক্ষ।

১৮ মার্চ রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে গণ অধিকার পরিষদের দখলে থাকা পঞ্চবীথি ক্রীড়া চক্র ক্লাব দখলমুক্ত করতে যান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা। এ সময় দুই দলের নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও মারামারির ঘটনা ঘটে।

এর আগে গত ১৭ জানুয়ারি পঞ্চবীথি ক্রীড়া চক্র ক্লাব কার্যালয়ের তালা ভেঙে ভেতরে ঢোকেন গণ অধিকার পরিষদের নেতা-কর্মীরা। সেই দিনই পঞ্চবীথি ক্রীড়া চক্রের সাইনবোর্ড নামিয়ে সেখানে ‘গণ অধিকার পরিষদ, খুলনা মহানগর ও জেলা কার্যালয়’ লেখা ব্যানার টানিয়ে দেন তাঁরা। দখলের পর থেকে সেখানেই রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা হতো।

দখল করা ভবনটি দখলমুক্ত করতে যান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা। অবশ্য বৈষম্যবিরোধীদের পক্ষ থেকে বলা হয়েছে, দখলমুক্ত করার অভিযান পরিচালনা করেছেন ‘ছাত্র-জনতা’। এর মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা থাকতে পারেন, তবে সেটি স্বতন্ত্রভাবে। আর গণ অধিকার পরিষদের পক্ষ থেকে সরাসরি অভিযুক্ত করা হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

সীমান্তরক্ষীদের ফেরত পাঠাতে কাজ করছে সরকার : পররাষ্ট্রমন্ত্রী

বান্দরবানে সেনা অভিযানে কেএনএ কমান্ডারসহ নিহত ২

আজ ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, পাচ্ছেন ৩৭ হাজার ৫৬৭ জন

নির্বাচনের মাধ্যমেই গণতন্ত্র প্রতিষ্ঠা ও দেশের সঠিক পথে অগ্রযাত্রা সম্ভব: মির্জা ফখরুল ‎

পুলিশি হেফাজতে লতিফ সিদ্দিকী, অবরুদ্ধ আ. লীগ নেতাকর্মীরা

আরব আমিরাতের পর সৌদির পক্ষ থেকেও সতর্কবার্তা পেল ইসরায়েল

সিদ্ধিরগঞ্জ নিয়ন্ত্রণ হারিয়ে লেকের পানিতে বাস, চালক-সহকারী আহত

‘অবৈধ’ বোলিং অ্যাকশন নিয়ে অবশেষে মুখ খুললেন সাকিব

শিল্প-সংস্কৃতির রাজনীতিকরণ কখনোই সভ্য সমাজের পরিচায়ক নয়: প্রধানমন্ত্রী

সোনারগাঁ নির্বাচনী সহিংসতায় যুবক নিহত, পুলিশসহ আহত ২০