সোমবার , ২৫ মার্চ ২০২৪ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা English
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি বিশ্ব
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. ঈদুল ফিতর
  8. ক্রিকেট
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. দুর্ঘটনা
  12. ফুটবল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. রাজনীতি

ঈদকে টার্গেট করে ডিবি পরিচয়ে অপহরণ, গ্রেফতার ৪

প্রতিবেদক

মার্চ ২৫, ২০২৪ ৩:৪৩ অপরাহ্ণ   প্রিন্ট সংস্করণ

রাজধানীর পুরান ঢাকার কদমতলী থানার জনতাবাগ এলাকায় অভিযান চালিয়ে একটি অপহরণ চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাররা হলেন- সেনাবাহিনীর সাবেক করপোরাল মো. মিজানুর রহমান (৪৪), মনির হোসেন (৪২), শান্ত মিয়া (২৬) ও মহসীন আহমেদ (৩৮)।

পুলিশ বলছে, সেনাবাহিনীর সাবেক সদস্য মিজানুর রহমানের নেতৃত্বে একটি চক্র ঈদকে টার্গেট করে অপহরণের মিশনে নামে। মাওয়া থেকে ডিবি পরিচয়ে এক ব্যক্তিকে অপহরণ করে মুক্তিপণ নিয়ে নরসিংদীর মাধবদী এলাকায় ফেলে দেন তারা। এরপর পুরান ঢাকা হয়ে মুন্সিগঞ্জে ফেরার পথে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চক্রের মূলহোতাসহ চারজনকে গ্রেফতার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে অপহরণের কাজে ব্যবহৃত মাইক্রোবাস, চাপাতি, দা, ডিবি পুলিশ লেখা স্টিকার, সাংবাদিকের পরিচয়পত্র, দড়ি, গামছা, মোবাইল সেট, সুইচ গিয়ার, খেলনা পিস্তল এবং হ্যান্ডকাপ উদ্ধার করা হয়।

সোমবার (২৫ মার্চ) রাজধানীর ওয়ারীতে নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইকবাল হোসাইন।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

প্রধান উপদেষ্টাকে ডক্টরেট ডিগ্রি প্রদান মালয়েশিয়ার কেবাংসান ইউনিভার্সিটির

ভোটের আনুপাতে হতে হবে সংসদের উচ্চ কক্ষ: নাহিদ

ভোটের মাঠে সুপারহিট অভিষেক বিজয়ের, সরকার গঠনে জোটের অঙ্ক মিলবে

টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে পৌঁছাতে পারল না ইতালি

সোনারগাঁ নির্বাচনী সহিংসতায় যুবক নিহত, পুলিশসহ আহত ২০

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলছে, হাড্ডাহাড্ডি লড়াইয়ে তৃণমূল-বিজেপি

ঢাকা-৮ আসন আজও মির্জা আব্বাস-পাটওয়ারী বাগযুদ্ধ

হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার

তীব্র তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, নিহত ২০

সরকারি হাসপাতাল থেকে দালাল নির্মূলের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর