সোমবার , ২৫ মার্চ ২০২৪ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা English
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি বিশ্ব
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. ঈদুল ফিতর
  8. ক্রিকেট
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. দুর্ঘটনা
  12. ফুটবল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. রাজনীতি

শাকিলকে কত টাকা ফিরিয়ে দিলেন অপূর্ব?

প্রতিবেদক

মার্চ ২৫, ২০২৪ ৭:৩১ পূর্বাহ্ণ   প্রিন্ট সংস্করণ

শিডিউল ফাঁসানো ও অর্থ আত্মসাতের অভিযোগ নিয়ে দ্বন্দ্ব শুরু হয় ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ও আলফা আইয়ের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার করিম ভূঁইয়া ওরফে শাহরিয়ার শাকিলের। দীর্ঘ বৈঠকের পর

সম্প্রতি তাদের মধ্যে সমঝোতা হয়েছে। আর সমঝোতায় শাহরিয়ার শাকিলকে লাখ লাখ টাকা ফিরিয়ে দিয়েছেন অভিনেতা অপূর্ব।

এ দুইজনের দ্বন্দ্ব মেটাতে এগিয়ে আসে টেলিভিশন প্রযোজকদের সংগঠন টেলিপ্যাব ও অভিনয়শিল্পীদের সংগঠন অভিনয় শিল্পী সংঘ। দুই প্রতিষ্ঠানের মাধ্যমে অপূর্ব ও শাকিল দীর্ঘ বৈঠক করে এবং এক পর্যায় একই সিদ্ধান্তে দুইজন একমত পোষণ করেন।

জানা গেছে, দীর্ঘ বৈঠকে অপূর্ব জানান, আর কোনো নাটকে অভিনয় করবেন না তিনি। সেই সঙ্গে বাকি থাকা নাটকের জন্য নেয়া অগ্রিম অর্থ ফেরত দেবেন। নাটকে অভিনয় না করে অপূর্বর অর্থ ফেরত দেয়ার বিষয়টি মেনে নেন শাকিল। এরপরই পাওনা টাকা পরিশোধ করেন অভিনেতা।

শাকিল-অপূর্বর কাজের চুক্তি অনুযায়ী, ২৪টি নাটকের জন্য ৫০ লাখ টাকা দেয়ার কথা ছিল। চুক্তিবদ্ধ হয়ে অপূর্ব ৯টি নাটকে কাজ করে প্রথমে ২৫ লাখ ও পরে ৯ লাখ সর্বমোট ৩৪ লাখ টাকা নেন। তাই হিসাব নিকাশ করে অপূর্বকে ১৪ লাখেরও বেশি টাকা ফেরত দিতে হয়েছে।

প্রসঙ্গত, চুক্তিবদ্ধ নাটকে অভিনয় না করার কারণ হিসেবে অপূর্ব গল্পের মান, সহ-অভিনয়শিল্পী, পরিচালক ও বাজেট নিয়ে প্রশ্ন তোলেন। কাজগুলো প্রচারের পর ভক্তদের কাছে তেমন সাড়া না পাওয়ায় চুক্তিবদ্ধ নাটকে কাজ না করার সিদ্ধান্ত নেন অপূর্ব।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

একদিনে প্রায় ৯শ’ ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া, দাবি ইউক্রেনের

এবার দুদকের মামলায় গ্রেফতার দেখানো হলো সাংবাদিক আনিস আলমগীরকে

স্কুল পর্যায়ে অনলাইন-অফলাইন সমন্বয়ে ক্লাস নেয়ার চিন্তা করা হচ্ছে: শিক্ষামন্ত্রী

টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে পৌঁছাতে পারল না ইতালি

রোজার বাজার করতে গিয়ে লাশ হয়ে ফিরলেন মতিউর

চাঁদাবাজদের কাছে দেশ বর্গা দেয়া হবে না: নাহিদ

আর্জেন্টিনার দুটি ম্যাচেই খেলতে পারবেন না মেসি

২১ আগস্ট গ্রেনেড হামলা; খালাসপ্রাপ্ত আসামিদের রায়ের বিরুদ্ধে শুনানি চলছে ‎

জোরপূর্বক ক্ষমতা দখলের রাজনীতি আর সহ্য করা হবে না: নাহিদ

পোশাক নিয়ে বিতর্ক: আবার আগের পোশাকে ফিরছে পুলিশ বাহিনী