
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সমন্বয়ে আয়োজিত বিশেষ যৌথ সামরিক প্রশিক্ষণ মহড়া দেখতে নোয়াখালীর স্বর্ণদ্বীপে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার স্বর্ণদ্বীপে অবতরণ করে। এর আগে সকাল সাড়ে ১০টায় তিনি ঢাকা থেকে যাত্রা শুরু করেন।
সেখানে তিন বাহিনীর বিশেষায়িত ফোর্সের অংশগ্রহণে অনুষ্ঠিত ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ ১-২০২৬’-এর সমাপনী পর্যায়ের অনুশীলন পর্যবেক্ষণ করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
এ সফরে দেশীয় প্রযুক্তিতে তৈরি বিভিন্ন সামরিক সরঞ্জামের প্রদর্শনী ঘুরে দেখার পাশাপাশি সেনা, নৌ ও বিমানবাহিনীর কর্মকর্তা ও সদস্যদের প্রশিক্ষণসংক্রান্ত কার্যক্রমও পরিদর্শন করবেন তিনি।
যৌথ এই আয়োজনে সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর স্পেশাল ওয়ারফেয়ার ডাইভিং অ্যান্ড স্যালভেজ (SWADS) এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট অংশ নিচ্ছে।
মহড়ার কার্যক্রম শেষ করে বিকেলে হেলিকপ্টারে ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।