
শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত এলাকায় অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করার সময় তিন শিশুসহ ছয় ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে উপজেলার পানিহাতা মিশনের পূর্ব পাশে ফেকামারী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানে অংশ নেয় ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)।
বিজিবি সূত্রে জানা যায়, আটক ব্যক্তিদের মধ্যে তিনজন শিশু রয়েছে। আটক ছয়জনই ভারতের পশ্চিমবঙ্গের হুগলি জেলার বাসিন্দা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, ২০২৪ সালে অবৈধ পথে বাংলাদেশে প্রবেশ করেছিলেন। পরবর্তী সময়ে শুক্রবার বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার চেষ্টা করার সময় বিজিবির হাতে আটক হন।
পরে রাতে আটক ছয়জনকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।