গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার আশিক সাঈদ

লেখক:
প্রকাশ: ১১ ঘন্টা আগে

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) নতুন কমিশনার হিসেবে দায়িত্ব বুঝে নিয়েছেন ডিআইজি আশিক সাঈদ।

রোববার (৮ নভেম্বর) বিকেলে জিএমপির সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে তিনি নতুন দায়িত্ব গ্রহণ করেন। এ সময় পুলিশের একটি সুসজ্জিত দল তাকে গার্ড অব অনার প্রদান করে। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে স্বাগত জানান।

দায়িত্ব গ্রহণের পরপরই গাজীপুর মহানগরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন নতুন কমিশনার। পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

এ সময় পুলিশের সব পর্যায়ের সদস্যকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করার নির্দেশনা দেন আশিক সাঈদ।

দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ তাহেরুল হক চৌহানসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।