২০২৬ সালের ব্যালন ডি’অর নিয়ে আলোচনায় আবারও উঠে এসেছে লিওনেল মেসির নাম। লামিন ইয়ামাল, কিলিয়ান এমবাপ্পে ও উসমান দেম্বেলের মতো তারকারা আলোচনায় থাকলেও অ্যাটলেটিকো মাদ্রিদের কোচ ডিয়েগো সিমিওনের পছন্দ আর্জেন্টাইন মহাতারকা।
সিমিওনের মতে, মেসির সাম্প্রতিক পারফরম্যান্স এবং বিশ্বকাপে তার প্রভাব তাকে অন্য প্রতিদ্বন্দ্বীদের থেকে আলাদা করেছে। বিশেষ করে বয়সের এই পর্যায়েও মেসির ধারাবাহিকতা তাকে মুগ্ধ করেছে বলে জানান অ্যাটলেটিকো কোচ।
অন্যদিকে, বর্তমান ব্যালন ডি’অর জয়ী উসমান দেম্বেলে নিজের শিরোপা ধরে রাখার ব্যাপারে আত্মবিশ্বাসী। পিএসজির এই ফরোয়ার্ড মনে করেন, এবারও পুরস্কারটি পিএসজির কোনো খেলোয়াড়ের হাতে উঠতে পারে এবং নিজেকেও তিনি অন্যতম দাবিদার হিসেবে দেখছেন।
ফলে ২০২৬ সালের ব্যালন ডি’অর ঘিরে লড়াইয়ে তরুণ তারকাদের পাশাপাশি মেসির নামও নতুন করে আলোচনায় এসেছে। শেষ পর্যন্ত কার হাতে উঠবে ফুটবলের অন্যতম মর্যাদাপূর্ণ এই ব্যক্তিগত পুরস্কার, সেটিই এখন দেখার বিষয়।