
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ইউএস কনস্টিটিউশন ডে উদযাপন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী জানান, বাকস্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি যেন কারও সম্মানহানি না ঘটে, সে বিষয়টিও বিবেচনায় রেখে সাইবার সুরক্ষা আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট সব অংশীজনের সঙ্গে আলোচনা করা হবে।
তিনি বলেন, সাইবার সুরক্ষা আইনটি বর্তমানে খসড়া পর্যায়ে রয়েছে। সংশোধনের ক্ষেত্রে বিভিন্ন পক্ষের মতামত নেওয়া হবে।
অনুষ্ঠানে মানবাধিকার কমিশনকে আরও কার্যকর ও শক্তিশালী করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন আইনমন্ত্রী। সাংবিধানিক শাসন ও সুশাসন প্রতিষ্ঠাকে সরকারের অন্যতম অগ্রাধিকার বলেও উল্লেখ করেন তিনি।
এ সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, ব্যক্তিকে কেন্দ্র করে নয়, মানবতাবিরোধী অপরাধের বিচার করাই মূল লক্ষ্য।