রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইয়ের ঘটনায় স্কুলশিক্ষিকা রনজিনা পারভীন নিহত হওয়ার মামলায় দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (১৬ সেপ্টেম্বর) তাদের গ্রেফতার করা হয় বলে জানা গেছে।
মামলার তথ্য অনুযায়ী, রিকশাযোগে ফার্মগেটের দিকে যাওয়ার সময় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ওই শিক্ষিকার ব্যাগ টান দেয় ছিনতাইকারীরা। এতে তিনি রিকশা থেকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। পরে তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঘটনার পর নিহতের পরিবারের পক্ষ থেকে শেরেবাংলা নগর থানায় মামলা করা হয়।
এর আগে মামলার প্রধান সন্দেহভাজন মো. পনি ওরফে প্যারা পনিকে তার এক সহযোগীসহ গ্রেফতার করে র্যাব-২। ছিনতাইয়ের ঘটনায় ব্যবহৃত একটি মোটরসাইকেলও সে সময় জব্দ করা হয়েছিল।
মামলাটির তদন্তে গ্রেফতার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদসহ পরবর্তী আইনগত কার্যক্রম চলছে।