প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ০৪:২০ পিএম
ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপান্তরের প্রত্যয় ব্যক্ত করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
রোববার (১৬ আগস্ট) বরিশাল নগরের কাশিপুর এলাকায় ১৭ কোটি টাকা ব্যয়ে নির্মাণ হতে যাওয়া বিভাগীয় আধুনিক তথ্য কমপ্লেক্সের নির্মাণকাজ উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, আধুনিক তথ্য কমপ্লেক্সগুলোতে বিশ্বের অন্যতম সমৃদ্ধ তথ্যভাণ্ডার ও আর্কাইভ গড়ে তোলা হবে। পাশাপাশি তরুণদের দক্ষতা উন্নয়নে বিভিন্ন প্রযুক্তিনির্ভর সেবা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।
তিনি বলেন, প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশও ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে। একটি আধুনিক ও জ্ঞাননির্ভর জাতি গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।